মৃত্যুর আগে মাকে যে শেষ বার্তা দিয়েছিলেন তাহসিফ

রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদের কচুরিপানার নিচ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর নিহতের পকেটে থাকা আইফোনে একটি কল এলে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।


গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আলামত সংগ্রহ করে।


নিহত তাহসিফ সৌরি উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


ঘটনার বিষয়ে জানতে চাইলে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে কেনাকাটা শেষ করে বাসায় ফেরেন তাহসিফ। কিছু সময় পর এক সহকর্মীর সঙ্গে দেখা করার কথা বলে তিনি আবার বাসা থেকে বের হন। এরপর ২৮ অক্টোবর ‘আম্মু আমি আসছি’ লিখে শেষ একটি খুদে বার্তা পাঠালেও তিনি আর বাড়ি ফেরেননি।


ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে কি না–এমন প্রশ্নে তাহসিফের বাবা বলেন, ‘কে বা কারা এটি করেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না।’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বা বক্তব্য ছড়ানোর অভিযোগে তাহসিফ সম্পৃক্ত ছিলেন কি না, সে সম্পর্কিত কোনো তথ্যও তার জানা নেই বলে জানান তিনি।


কে এম এনায়েতুল করিম আরও জানান, শৃঙ্খলজনিত কারণে বিমানবাহিনী থেকে তাহসিফকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয়েছিল বলে তিনি জানেন। এরপর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নেত্র নিউজে কাজ করেন। সবশেষ তিনি ভার্গো টোব্যাকো নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।


এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা, গাজীপুরের টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, তাহসিফের নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তবে পেটে ফোলা ভাব ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং অঙ্গপ্রতঙ্গ স্বাভাবিক ছিল।


নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ্‌ আল মামুন জানান, ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনাটির পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

নেত্রকোনায় দেশীয় মাছের সরবরাহ বাড়লেও দাম চড়া, মধ্যবিত্তের ভরসা চাষের মাছেই

নেত্রকোনায় বাজারে বেড়েছে দেশীয় মাছের সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও কমেনি দাম। হাওর, নদী ও বিলের মাছের চড়া দামে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। ফলে মধ্যবিত্তের...

সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা।  রোববার (৮ নভেম্বর) এসব শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন...

আতঙ্ক তৈরি করতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ করছে নিষিদ্ধ সংগঠন: ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি গ্রুপ কাজ করছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন,...

সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের

সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য,...