তাহসিফ সৌরির মৃত্যুর তদন্তে নতুন মোড়

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার নিখোঁজ হওয়া মোটরসাইকেলটি গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।


পিবিআই সূত্রের খবর, তদন্তের ধারাবাহিকতায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নেয়া হয়। পরবর্তী সময়ে তাকে সঙ্গে নিয়েই শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তির হোন্ডা গলি এলাকায় অভিযান চালায় পিবিআইয়ের একটি দল। সেখানকার এক দোকানের সামনে নম্বরপ্লেটহীন অবস্থায় পার্ক করা মোটরসাইকেলটি দেখতে পেয়ে জব্দ করা হয়। উদ্ধারকৃত যানটি নিখোঁজ তাহসিফের বলে নিশ্চিত করেছেন দ্বীপ।


কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার রাতে দীপ ও তাহসিফের সবশেষ অবস্থান টঙ্গীর মাজার বস্তিতে নিশ্চিত হওয়া যায়। জিজ্ঞাসাবাদে দীপ পুলিশকে জানিয়েছেন, উত্তরা থেকে দুটি বাইকে চড়ে তারা দুজন ঘোরার উদ্দেশ্যে মাজার বস্তি এলাকায় এসেছিলেন। বাইক রেখে তুরাগ নদের কিনারায় যাওয়ার পর তিনি তাহসিফকে হারিয়ে ফেলেন। ঘণ্টা খানেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বাসায় ফিরে যান।


উদ্ধার অভিযানে অংশ নেয়া পিবিআই কর্মকর্তা সাজিদ বলেন, ‘দ্বীপের দেখানো মতে আমরা মোটরসাইকেলটি উদ্ধার করেছি। তবে কী কারণে তারা এত রাতে এই এলাকায় এসেছিলেন এবং কার কার সঙ্গে দেখা করেছিলেন, সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’ ঘটনাটি তদন্ত করে দ্রুত মূল রহস্য উন্মোচন করা হবে বলে জানান তিনি।


উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে সপরিবারে থাকতেন। মরদেহ উদ্ধারের পর থেকে তার নিখোঁজ মোটরসাইকেলটির সন্ধান মিলছিল না, যা এই হত্যাকাণ্ডে বা মৃত্যুর ঘটনার তদন্তে অন্যতম গুরুত্ব বহন করছিল।

নামের মিলের কারণে ১০ মাস কারাবাস, নিরপরাধ আলমাসের মুক্তির নির্দেশ

অস্ত্র মামলায় নামের মিলের কারণে কারাগারে থাকা নিরাপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দশ মাস ধরে জেলে খাটছেন ভুক্তভোগী আলমাস। রোববার (৮...

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষার্থীদের বয়স, সক্ষমতা ও শিখন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৮ সালের নতুন কারিকুলামে একটি শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব...

‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে মোবাইল ফোন চুরির অভিযোগ

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে জয়পুরহাটের কালাইয়ে জড় হয়েছিলেন হাজারো দর্শক। এই বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে দর্শকদের দুই শতাধিক মোবাইল ফোন চুরির...

নেত্রকোনায় দেশীয় মাছের সরবরাহ বাড়লেও দাম চড়া, মধ্যবিত্তের ভরসা চাষের মাছেই

নেত্রকোনায় বাজারে বেড়েছে দেশীয় মাছের সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও কমেনি দাম। হাওর, নদী ও বিলের মাছের চড়া দামে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। ফলে মধ্যবিত্তের...

সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা।  রোববার (৮ নভেম্বর) এসব শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন...