‘দরকার হলে আমাকে ডিনের পদ থেকে বাদ দিন, আমি এসবে নেই’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনের পর উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছারকে। তবে এ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

জানা যায়, দাফতরিক কাজে ঢাকায় অবস্থানের কারণে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম অধ্যাপক কাউছারকে রুটিন দায়িত্ব দেন। সোমবার (২ নভেম্বর) এক ইমেইল বার্তায় বিষয়টি জানানো হয়।

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, ‘দাফতরিক কাজে আমি ঢাকায় অবস্থান করব। এমতাবস্থায় আমার অনুপস্থিতিতে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার রুটিন দায়িত্ব পালন করবেন।’

তবে এ দায়িত্ব গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করে এ দায়িত্ব দেয়া হয়নি। উনি (উপাচার্য) নিজে থেকে একটা ইমেইল লিখলেই কী আমি এ দায়িত্ব পালন করব? আমি উনাকে মুঠোফোনে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছি, প্রত্যাখ্যান করেছি। আমি উনাকে বলেছি, দরকার হলে আমাকে ডিনের পদ থেকে বাদ দিয়ে দেন। আমি এসবে নেই।’

এর আগে, রোববার (১ নভেম্বর) দুপুরে এক ইমেইল বার্তায় এক দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে। ওই বার্তায় উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম উল্লেখ করেন, ২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে অধ্যাপক দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেয়া হয়েছে। ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়। ২ নভেম্বর সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তা বহাল থাকার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কর্মস্থলে না ফেরায় অধ্যাপক কাউছারকে এ দায়িত্ব দেন চুয়েট উপাচার্য।

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরির নিচে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে পৌর যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাই পাড়া...

ট্রেনযাত্রীর ব্যাগ নিয়ে উধাও ছিনতাইকারীরা, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুরে ট্রেনযাত্রীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রোববার...

স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক...

শৈশবের বন্ধু ওয়ার্নারকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই ‘সত্য’ ফাঁস করেছেন খাজা

২০১৮ সালে অস্ট্রেলিয়া দলের দক্ষিণ আফ্রিকা সফরে ঘটানো ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ নিয়ে বোমা ফাটিয়েছেন উসমান খাজা। যা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে এখন তুমুল বিতর্ক চলছে। এরই...

রংপুরে এক হাজারেরও বেশি ইয়াবাসহ গ্রেফতার তরুণী

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া...