আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার

ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাতক্ষীরার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।


পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন চণ্ডীপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক করিম উল্লাহ মাস্টারের ছেলে। মামলার এজাহারে তার বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, টাকা দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও প্রকাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।


গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলাটি করেন। এতে সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামি, আব্দুল্লাহ আল মামুনকে দ্বিতীয় এবং বাদীর দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তৃতীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কারণে প্রায় ছয় থেকে সাত মাস আগে সাহেব আলী তার স্ত্রীকে তালাক দেন। অভিযোগ অনুযায়ী, ওই নারী তাদের দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে রেখেছিলেন। পরবর্তী সময়ে অভিযুক্তরা সেসব ছবি ও ভিডিও সংগ্রহ করে বাদীকে হোয়াটসঅ্যাপে পাঠান।

এজাহারে বলা হয়, গত ১৫ অক্টোবর সন্ধ্যায় ভিডিও পাঠিয়ে বাদীকে ভয়ভীতি দেখানো হয়। পরে ২০ অক্টোবর আবার যোগাযোগ করে এক লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ করেন তিনি।


এ ছাড়া ২৯ অক্টোবর ‘সখিপুর ইউনিয়ন ছাত্রদল’ নামের একটি ফেসবুক আইডি এবং ১ নভেম্বর মামুনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বাদীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার পক্ষে ভিডিও, স্ক্রিনশট ও অডিও রেকর্ডিং সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেছেন বাদী।


সাহেব আলী অভিযোগ করেন, প্রথমে পাঁচ লাখ, পরে তিন লাখ এবং একপর্যায়ে এক লাখ টাকা দাবি করা হয়। পরে ৫০ হাজার টাকায় সমঝোতা হলেও টাকা দেওয়ার পর ব্ল্যাকমেল অব্যাহত থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও প্রচার করা হলে তিনি আইনের আশ্রয় নেন।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন,...

সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের

সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য,...

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরির নিচে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে পৌর যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাই পাড়া...

ট্রেনযাত্রীর ব্যাগ নিয়ে উধাও ছিনতাইকারীরা, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুরে ট্রেনযাত্রীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রোববার...

স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক...