পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ওএইচসিএইচআরের নতুন মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত মিশনপ্রধান সাবিনে ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তিনি তার পরিচয়পত্র পেশ করেন।

এসময় সাবিনে লাউবারকে স্বাগত জানিয়ে এবং দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওএইচসিএইচআরের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

তিনি গণতন্ত্র শক্তিশালী করা, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষায় সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। পাশাপাশি আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেন।

জাতিসংঘের বিশেষ পদ্ধতির ম্যান্ডেটধারীদের সঙ্গে বাংলাদেশের চলমান সম্পৃক্ততার বিষয়েও আলোকপাত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক বিশেষ প্রতিবেদক এবং শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদকের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও মতবিনিময় হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওএইচসিএইচআর মিশনের কার্যক্রম ও কর্মসূচি সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাবিনে লাউবারকে সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জবাবে সাবিনে লাউবার সরকারের গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন। মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তা দিতে ওএইচসিএইচআরের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। দায়িত্ব পালনকালে নিজের অগ্রাধিকার ও পরিকল্পিত কার্যক্রম তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গে অব্যাহত সংলাপ ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

উল্লেখ্য, বাংলাদেশে ওএইচসিএইচআরের প্রথম মিশনপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সাবিনে লাউবার। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ও ওএইচসিএইচআরের মধ্যে স্বাক্ষরিত তিন বছর মেয়াদি সমঝোতা স্মারকের ভিত্তিতে এই মিশন প্রতিষ্ঠিত হয়।

সিলেট-ছাতক ৩৪ কিলোমিটার রেললাইন সংস্কারে কচ্ছপগতি

রেলওয়ের পূর্বাঞ্চলের রাজস্ব আদায়ে শীর্ষ স্টেশন সুনামগঞ্জের ছাতক বাজার রেলওয়ে স্টেশন ছয় বছর ধরে বন্ধ। ১৯৫৪ সালে স্থাপিত সিলেট-ছাতক রেললাইনটি করোনার বন্ধের পর ২০২২...

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার: শামা ওবায়েদ

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সেমিনারে তিনি...

‘মডেল খাল’ নামে নতুন ধারণা নিয়ে কাজ করা হচ্ছে: ত্রাণমন্ত্রী

আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল খনন...

দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন সাদমান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন সাদমান ইসলাম। এই চোটের কারণে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করতেও নামেননি এই ওপেনার। দ্বিতীয় ইনিংসেও...

ফরিদপুরে শিশুকে বলাৎকার চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টার দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে এক ইমামকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা...