নেত্রকোনায় দেশীয় মাছের সরবরাহ বাড়লেও দাম চড়া, মধ্যবিত্তের ভরসা চাষের মাছেই

নেত্রকোনায় বাজারে বেড়েছে দেশীয় মাছের সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও কমেনি দাম। হাওর, নদী ও বিলের মাছের চড়া দামে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। ফলে মধ্যবিত্তের ভরসা এখন চাষের মাছ।


রোববার (৮ নভেম্বর) শহরের জয়ের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।


বাজারে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের সরবরাহ বাড়লেও হাওর, নদী ও বিলের মাছের দাম এখনও চড়া। বড় আকারের বোয়াল মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি এক হাজার টাকার বেশি দামে। দেশীয় প্রজাতির বিলের চাপিলা মাছের কেজি ৩০০ থেকে ৪০০ টাকা। আর বিলুপ্তির পথে থাকা কাকিয়া মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ৫০ টাকায়।


অন্যদিকে, মলা ও ঢেলা মাছ প্রতিদিন বাজারে পাওয়া যায় না। এসব মাছ কেজিপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য ছোট স্বাদু পানির মাছের দামও ৩০০ টাকার বেশি।


প্রায় হারিয়ে যেতে বসা বিলের চিতল মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। বিক্রেতারা জানান, তুলনামূলকভাবে প্রায় সব ধরনের দেশীয় মাছের দামই বেশি। পরিচিত কিছু মাছের দাম কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও ছোট মাছের চাহিদা বেশি হওয়ায় সেগুলোর দামও চড়া।


তবে চাষের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় কিছুটা স্বস্তি পাচ্ছেন সাধারণ ক্রেতারা। বাজারে রুই ও কাতলা মাছ অন্যদিনের তুলনায় কেজিতে ৩০ থেকে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে। সিলভার কার্প, গ্লাস কার্প ও পাঙাশ মাছ বিক্রি হচ্ছে আগের দামেই।


বিক্রেতারা জানান, চাহিদা বেশি থাকায় বাজারে ক্রেতার সংখ্যাও বেড়েছে। বিশেষ করে এ বাজার থেকে পাইকাররা মাছ কিনে বিভিন্ন বাজারে নিয়ে যান। এতে খুচরা ক্রেতাদের বেশি দামে মাছ কিনতে হচ্ছে।

‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে মোবাইল ফোন চুরির অভিযোগ

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে জয়পুরহাটের কালাইয়ে জড় হয়েছিলেন হাজারো দর্শক। এই বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে দর্শকদের দুই শতাধিক মোবাইল ফোন চুরির...

সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা। রোববার (৮ নভেম্বর) এসব শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন...

আতঙ্ক তৈরি করতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ করছে নিষিদ্ধ সংগঠন: ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি গ্রুপ কাজ করছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (০৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন,...

সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের

সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য,...