বিমানবন্দরে স্যুটকেস খুলতেই আঁতকে উঠলেন কর্মকর্তা, ভেতরে ৩৭টি জীবিত বিষধর সাপ!

জার্মানির কোলন বন বিমানবন্দরে স্যুটকেসে ৯০টির বেশি সাপ ও টিকটিকি পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। প্রাণীগুলোর মধ্যে ছিল ৩৭টি জীবিত বিষধর সাপ ও ৫৫টি টিকটিকি।

বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বয়স ৪৫ বছর। তিনি মেক্সিকোর একজন দমকলকর্মী। বিমানবন্দরে ‘ঘোষণা করার মতো কিছু নেই’ লেখা সবুজ সংকেতযুক্ত পথ দিয়ে যাওয়ার সময় তাকে উদ্বিগ্ন দেখাচ্ছিল। এ সময় সন্দেহ হলে কাস্টমস বিভাগের কর্মকর্তারা ওই যাত্রীর মাদক পরীক্ষা করেন। এসময়  কোকেনের উপস্থিতি ধরা পড়লেও পরে তার কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি।

এরপর ওই ব্যক্তির স্যুটকেস তল্লাশি করে শ্যাম্পু ও ক্রিমের বোতল, প্লাস্টিকের পাত্র এবং মোজার ভেতরে লুকানো বিভিন্ন প্রজাতির সাপ ও টিকটিকি পাওয়া যায়। সাপগুলোর মধ্যে ছিল ভাইপার ও র‍্যাটলস্নেক। এ ছাড়া ছিল বিভিন্ন প্রজাতির টিকটিকি।

কোলন কাস্টমস বিভাগের মুখপাত্র ইয়েন্স আলান্ড বলেন, ‘স্যুটকেসে আনা বিভিন্ন স্মৃতিসামগ্রী দেখতে বিমানবন্দরে আমার সহকর্মীরা অভ্যস্ত। কিন্তু মেক্সিকো থেকে ৩৭টি জীবিত বিষধর সাপ ও ৫৫টি টিকটিকি আনার ঘটনা আগে কখনো ঘটেনি।’

তিনি জানান, প্রাণীগুলোর কয়েকটিকে অমানবিক পরিবেশে রাখা হয়েছিল। মেক্সিকো সিটি থেকে ইস্তাম্বুল হয়ে জার্মানিতে আনার পথে কয়েকটি প্রাণী মারা যায়।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি কর্মকর্তাদের জানান, ব্রাজিলের এক পরিচিত ব্যক্তির অনুরোধে তিনি প্রাণীগুলো নিয়ে এসেছিলেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি। পরে তাকে জার্মানিতে প্রবেশের অনুমতি না দিয়ে ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়। বেঁচে থাকা প্রাণীগুলো জার্মানির একটি সাপের খামারে রাখা হয়েছে। সেখানে সেগুলোর পরিচর্যা করা হচ্ছে।

ছয় বছর আগে একই বিমানবন্দরে মেক্সিকো থেকে খেলনা ও মিষ্টির প্যাকেটের মধ্যে লুকিয়ে পাঠানো ২৬টি বিরল সরীসৃপ উদ্ধার করেছিলেন কাস্টমস কর্মকর্তারা। সেগুলোর মধ্যে ১০টি ছিল মৃত।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন,...

সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের

সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য,...

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরির নিচে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে পৌর যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাই পাড়া...

ট্রেনযাত্রীর ব্যাগ নিয়ে উধাও ছিনতাইকারীরা, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুরে ট্রেনযাত্রীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রোববার...

স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক...