গোপালগঞ্জে গ্রেফতার ২, সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ

গোপালগঞ্জে নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে সাত কেজি গাঁজা জব্দের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর একটি দল।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন্স বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতাররা হলেন: নাজমা খানম (৩৫) এবং রাজু মোল্লা (৩৮)। উভয়ের বাড়ি গোপালগঞ্জ সদর পৌরসভার মিয়াপাড়া কবরস্থান রোড এলাকায়।

​এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআরবির একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। 
এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের খুলনাগামী লেনে আদি মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
​

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদেরকে শিকার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন,...

সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের

সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য,...

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরির নিচে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে পৌর যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাই পাড়া...

ট্রেনযাত্রীর ব্যাগ নিয়ে উধাও ছিনতাইকারীরা, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুরে ট্রেনযাত্রীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রোববার...

স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক...