যুবলীগের ঝটিকা মিছিল, যমুনা সেতু পশ্চিম থানার ৪ পুলিশ সদস্য ক্লোজড

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শকসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। 

ক্লোজড হওয়া চার পুলিশ সদস্য হলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান, কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম ও পিকআপ চালক আব্দুল গফুর।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিলের সময় পাশেই পুলিশ পিকআপ ছিল। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে পিকআপে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

এর আগে, বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ টহল পুলিশের গাড়ির সামনে একটি ঝটিকা মিছিল করে। পরে মিছিলের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ১ মিনিট ৪৪ সেকেন্ডের। 

ওই ভিডিওতে দেখা যায়, একরামুল হক নামে এক যুবলীগ নেতার ব্যানার ধরে আছেন মিছিলের সামনে থাকা কয়েকজন ব্যক্তি। এসময় একটি টহল পুলিশের গাড়ি মিছিলের দিকে এগিয়ে আসছে। কিন্তু মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের দেখে তারা মিছিলটি ক্রস করে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। 

পরে পুলিশ এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি লিটন শেখ , ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ, যুবলীগ কর্মী চান শেখকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও কামারখন্দ থানার ওসি হাসেম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আতঙ্ক তৈরি করতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ করছে নিষিদ্ধ সংগঠন: ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি গ্রুপ কাজ করছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন,...

সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের

সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য,...

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরির নিচে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে পৌর যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাই পাড়া...

ট্রেনযাত্রীর ব্যাগ নিয়ে উধাও ছিনতাইকারীরা, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুরে ট্রেনযাত্রীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রোববার...