উত্তরখান থেকে পিস্তল-গুলিসহ ‘কিলার শিবুলু’ গ্রেফতার

রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ইকরামুল ইসলাম শিবুলু ওরফে ‘কিলার শিবুলু’ (৪০) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-১)। এ সময় তার কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় এসআরবি ১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এসএআরবি-১ জানায়, বিশ্বস্ত ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে উত্তরখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বিপিএম-এর নেতৃত্বে এসএআরবি-১ এর একটি আভিযানিক দল ও টহল টিম এই বিশেষ অভিযানে অংশ নেয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটে কিলার শিবুলুর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। একইসঙ্গে শিবলুকে গ্রেফতার করে অভিযানিক দলটি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংস্থাটি আরও জানায়, ২০০৯ সাল থেকেই অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত শিবলু, যার বিরুদ্ধে এখনো সাতটি মামলা রয়েছে। অস্ত্র কারবারে আরও চার জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। মূল হোতাদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন,...

সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের

সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য,...

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরির নিচে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে পৌর যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাই পাড়া...

ট্রেনযাত্রীর ব্যাগ নিয়ে উধাও ছিনতাইকারীরা, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুরে ট্রেনযাত্রীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রোববার...

স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক...