সাংবাদিকদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নিতে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেয়ার দাবি সাইবার সুরক্ষা সংশোধন আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বেসরকারি টেলিভিশন ডিবিসির এক সাংবাদিককে আটকের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ঘটনাটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় ছিল। কোনো সাংবাদিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু করলে এবং প্রতিষ্ঠান থেকে অভিযোগ করা হলে ব্যবস্থা নেয়া হতে পারে। তবে তাকে সাংবাদিক হিসেবে আটক করা হয়নি। আইনের ঊর্ধ্বে কেউ নয়।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানকে রক্ষার বিষয় রয়েছে। প্রতিষ্ঠানের অভিযোগের পরিপ্রেক্ষিতেই হয়তো তাকে কিছুক্ষণের জন্য সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছিল।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘সাইবার সুরক্ষা সংশোধন আইন নিয়ে আলোচনা চলছে। সাংবাদিকদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নিতে হবে—এমন প্রস্তাবের বিষয়টিও সরকার বিবেচনা করছে।’

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকরা কাজে ফিরে গেছেন। আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল, তারাও এখন বিতাড়িত। জনগণ বুঝতে পেরেছে, একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এ ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন,...

সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের

সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য,...

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরির নিচে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে পৌর যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাই পাড়া...

ট্রেনযাত্রীর ব্যাগ নিয়ে উধাও ছিনতাইকারীরা, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুরে ট্রেনযাত্রীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রোববার...

স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক...