প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট: ইসি সচিব

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এবার কোনো নির্বাচনেই আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না।


রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।


ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলমান রয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোট হবে। এ ক্ষেত্রে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেয়া হচ্ছে।


এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে ইসির কাছে থাকা ইভিএমগুলো কীভাবে বিনষ্ট বা বাতিল (ডিসপোজাল) করা হবে, সে বিষয়ে কমিশন এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।


এ ছাড়া নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে কমিশন এখন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য বা ডেটা সংগ্রহের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

রংপুরে এক হাজারেরও বেশি ইয়াবাসহ গ্রেফতার তরুণী

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া...

সিলেট-ছাতক ৩৪ কিলোমিটার রেললাইন সংস্কারে কচ্ছপগতি

রেলওয়ের পূর্বাঞ্চলের রাজস্ব আদায়ে শীর্ষ স্টেশন সুনামগঞ্জের ছাতক বাজার রেলওয়ে স্টেশন ছয় বছর ধরে বন্ধ। ১৯৫৪ সালে স্থাপিত সিলেট-ছাতক রেললাইনটি করোনার বন্ধের পর ২০২২...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ওএইচসিএইচআরের নতুন মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত মিশনপ্রধান সাবিনে ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে...

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার: শামা ওবায়েদ

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সেমিনারে তিনি...

‘মডেল খাল’ নামে নতুন ধারণা নিয়ে কাজ করা হচ্ছে: ত্রাণমন্ত্রী

আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল খনন...