ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ফরিদপুরে গভীর রাতে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা গেছেন। এছাড়া বাসটি পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ পৌর বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত চালক কালাচান শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি ৩০ বছর যাবত বাসচালক হিসেবে কর্মরত ছিলেন।

রাত ১টা ৫৫ মিনিটের দিকে বাসটিতে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে বাসে ঘুমিয়ে থাকা চালক কালাচান ধোঁয়ায় শ্বাসকষ্ট হলে দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া কিশোর-তন্ময় নামের পরিবহনের বাসটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করে আসছিল। দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিলেন কালাচান শেখ। তিনি গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং বেশি রাত হলে বাড়িতে না গিয়ে বাসেই ঘুমাতেন। এ ছাড়া, বাসটির মালিকের নাম তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিংপাড়া এলাকার বাসিন্দা।

ঘটনা সত্যতার নিশ্চিত করে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে চালকের মৃত্যু হয়েছে। শহরের বিভিন্ন সড়কের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

শহিদ নূর হোসেন দিবস আজ

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) শহিদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) স্বৈরশাসকের বিরুদ্ধে...

কারিগরি ত্রুটি সারিয়ে ফের সচল আরটিজিএস লেনদেন

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন।মঙ্গলবার (১০ নভেম্বর)...

মালদ্বীপে একদিনের ব্যবধানে ২ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।নিহতরা হলেন- জয়পুরহাটের মো....

কারিগরি ও প্রাথমিক শিক্ষায় নতুন সচিব নিয়োগ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো....

গোপালগঞ্জে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮

গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, আগুন জ্বেলে মহাসড়ক অবরোধের চেষ্টা এবং বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে অভিযান চালিয়ে ৮...