তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদার বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সহধর্মিণী ফার্স্ট লেডি মাদাম এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক হয়।

বৈঠকে তাদের মধ্যে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’(বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা, পাটপণ্য বাজারজাত, নারী ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়। এ সময় তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

পরে, সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে পোস্ট দিয়ে ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠকের ব্যাপারে জানান এমিনে এরদোয়ান।

এদিকে, বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ওই বৈঠকের বিস্তারিত সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।

তারেক ও এরদোয়ান বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পেল

তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সম্পর্ক জোরদারে এ বৈঠকের আলোচনায় গুরুত্ব পেয়েছে...

শোবিজে ‘ফালতু’দের জয়জয়কার, ক্ষোভ প্রকাশ শবনম ফারিয়ার

ছোট পর্দা থেকে বড় পর্দা দুই মাধ্যমেই অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এ অভিনেত্রী এবার ক্ষোভ ঝেড়েছেন...

বৃষ্টিতে ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বজুড়েই বাড়ছে দূষণের মাত্রা। এর প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশও। বেশ কিছুদিন ধরে ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেশিই ছিল। তবে...

অন্তর্বর্তী মেয়াদে কতটুকু ক্ষমতা নেতানিয়াহুর হাতে?

ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পরবর্তী সরকার কে গঠন করবে, তা নিয়ে কাটেনি ধোঁয়াশা। কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি...

বিরোধীজোটে ভাঙনের গুঞ্জন, অস্বীকার শীর্ষ নেতাদের

১১ দলীয় জোটের লংমার্চে এনসিপির শীর্ষ নেতাদের অনুপস্থিতি, জামায়াতের বিরুদ্ধে এনসিপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যসহ নানান কারণে রাজনীতির মাঠে বিরোধীজোটের ভাঙন নিয়ে আলোচনা চলছে।বিশ্লেষকরা বলছেন,...