দেড়শ ছাড়াল লিড, বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ

লাঞ্চের আগে বাংলাদেশ দুবার ব্রেকথ্রু পেলেও প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ শক্ত অবস্থানে পৌঁছে গেছে। দেড়শ ছাড়িয়েছে তাদের লিড, কাভেম হজ ও কেভিন উইকহ্যামের জুটিতে হাঁটছে বড় সংগ্রহের পথে।


১১৯ রান উঠার পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটের পতন হয়েছিল। ৩৬ রান করা জশুয়া ডা সিলভাকে তাইজুল ইসলাম ও ৬১ রান করা ব্রান্ডন কিংকে ফিরিয়ে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে ব্রেকথ্রু দেন। এরপর প্রতিরোধ গড়েন হজ ও উইকহ্যাম।


বাংলাদেশ তাদের জুটি ভাঙতেই পারছে না। হজ এরইমধ্যে হাফসেঞ্চুরি করে ফেলেছেন, উইকহ্যামও সে পথেই হাঁটছেন। এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেটে তারা ব্যাট করছেন ১৮৮ রান নিয়ে। হজ ৫১ ও উইকহ্যাম ৩৮ রান নিয়ে অপরাজিত। তাদের লিড দাঁড়িয়েছে ১৫৮।


গতকাল বাংলাদেশ তাওহীদ হৃদয়ের বীরত্বসূচক ইনিংসে দিনটিকে নিজেদের করে নিয়েছিল। টাইগারদের ৩৮৬ রান করার দিনে হৃদয় একাই করেন ২৪২। এই পথে হৃদয় ভাঙেন অনেকগুলো রেকর্ড। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস, ইনিংসে সর্বোচ্চ ছক্কা, এক দিনে সর্বোচ্চ রান; সবই এখন তার দখলে। বাংলাদেশি হিসেবে প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার হিসাবেও হৃদয় প্রথম।


বাংলাদেশের হয়ে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা তার ২১৯ রানের রেকর্ড ইনিংস হৃদয় ভেঙে দেন জোমেল ওয়ারিক্যানকে চার হাঁকিয়ে। শেষ পর্যন্ত ২৪২ রানে অপরাজিত থাকেন তিনি।


এই ইনিংসে হৃদয় ছক্কা মেরেছেন ১১টি। বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি তামিম ইকবালের, বর্তমান বিসিবি বস ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ৭ ছয় মেরেছিলেন।


গতকাল ২৯ রান নিয়ে অপরাজিত থাকা আজ করেছেন ২১৩ রান। এক দিনে সর্বোচ্চ রান করার আগের রেকর্ডটি সাকিব আল হাসানের। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে সাকিব করেছিলেন ২১২ রান।

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি...

কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা

বাংলাদেশে আগামী পাঁচ থেকে সাত বছরের উন্নয়ন সহযোগিতার নতুন কৌশলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য...

ব্রাহ্মণবাড়িয়া: ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসের প্রেক্ষিতে ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছে স্থানীয়রা। একইসঙ্গে, সড়ক...

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।রোববার...

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা

দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির চলতি বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।...