সৌদি আরবের বিমানবন্দরে হামলা

জাজানের কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিমানবন্দর এবং নাজরান বিমানবন্দরে দুটি হা/ম/লা/র ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ হামলা হয় বলে জানিয়েছে সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হামলার পরপরই বিশেষায়িত দলগুলো তা মোকাবিলা করে। এ ঘটনায় তিনজন আহত হন, যাদের আঘাতের তীব্রতা ছিল ভিন্ন মাত্রার। হামলায় কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়। প্রয়োজনীয় চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যালোচনা অব্যাহত রেখেছে এবং ‘যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখার জন্য’ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।

রংপুরে এক হাজারেরও বেশি ইয়াবাসহ গ্রেফতার তরুণী

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া...

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট: ইসি সচিব

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এবার কোনো নির্বাচনেই...

সিলেট-ছাতক ৩৪ কিলোমিটার রেললাইন সংস্কারে কচ্ছপগতি

রেলওয়ের পূর্বাঞ্চলের রাজস্ব আদায়ে শীর্ষ স্টেশন সুনামগঞ্জের ছাতক বাজার রেলওয়ে স্টেশন ছয় বছর ধরে বন্ধ। ১৯৫৪ সালে স্থাপিত সিলেট-ছাতক রেললাইনটি করোনার বন্ধের পর ২০২২...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ওএইচসিএইচআরের নতুন মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত মিশনপ্রধান সাবিনে ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে...

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার: শামা ওবায়েদ

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সেমিনারে তিনি...