প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে: রিজভী

বিভিন্ন জরিপে দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ার চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


পোশাক ও শিল্প খাতের প্রসারে জোর দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের বন্ধ থাকা শিল্পকারখানাগুলো আধুনিকায়ন করা গেলে কোনোটিতেই আর লোকসান হবে না। আমরা সবাই মিলে একযোগে কাজ করলে বাংলাদেশকে একটি আধুনিক ও উৎপাদনশীল দেশে পরিণত করা সম্ভব। টেক্সটাইল খাতের বর্তমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার ওপরও জোর দেন তিনি।


তিনি জানান, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তার নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন এবং বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করার কার্যকর উদ্যোগ নিয়েছেন।


বর্তমান অর্থনৈতিক ও বিদ্যুৎ পরিস্থিতির ওপর আলোকপাত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি ও বিদ্যুৎ সংকট। মধ্যপ্রাচ্যের চলতি যুদ্ধের নেতিবাচক প্রভাব এই খাতগুলোতে পড়ছে এবং আন্তর্জাতিক বাজারেও দাম বাড়ছে। তবে সরকার এই পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।’


বিগত সরকারের অর্থনৈতিক অনিয়মের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘ব্যাংক খাত থেকে শুরু করে অতীত সরকার সব খেয়ে গেছে। বর্তমানে যা অবশিষ্ট আছে, তা নিয়েই আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ দেশের অর্থনীতিকে পুনর্গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে শপথ নিয়েছে ২৬তম পার্লামেন্ট (নেসেট)। তবে নির্বাচনের দুই সপ্তাহ পার হয়ে গেলেও সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার...

রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেফতার

রাঙামাটি কোতয়ালি থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, সন্ত্রাসী...

নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ক। বিশেষ করে,...

স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, আটক ৩

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ২ সহোদরসহ ৩ জনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কাশীপুর এলাকায় এ ঘটনা...

খেলনা পিস্তল দেখিয়ে লুট: গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনার বাঙ্গালহালিয়া এলাকায় খেলনা পিস্তলের মুখে গৃহবধূকে জিম্মি করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে ২ ছিনতাইকারী। পরে, স্থানীয়রা একত্রিত হয়ে তাদেরকে গণপিটুনি...