স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, আটক ৩

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ২ সহোদরসহ ৩ জনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পেট্রোল, টায়ার ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটক হয়েছেন, উপজেলার রাখালগাছি এলাকার আব্দুর রহিমের ২ ছেলে খাইরুল ইসলাম ও জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া এলাকার সুকুমারের ছেলে চঞ্চল কুমার।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাশীপুর ইটভাটার কাছে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জড়ো হয়ে স্লোগান দিতেই, এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। ধাওয়া খেয়ে কয়েকজন মোটরসাইকেলযোগে পালিয়ে গেলেও, তিনজনকে আটক করে পুলিশে দেয়া হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়েছে।

নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ক।বিশেষ করে,...

খেলনা পিস্তল দেখিয়ে লুট: গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনার বাঙ্গালহালিয়া এলাকায় খেলনা পিস্তলের মুখে গৃহবধূকে জিম্মি করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে ২ ছিনতাইকারী।পরে, স্থানীয়রা একত্রিত হয়ে তাদেরকে গণপিটুনি...

এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদাবাজি করার সময় সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রঘোনা থানার রাইখালী...

ডিবির অভিযানে ‘ভুল বোঝাবুঝি’, আহত ৩

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ৩ সদস্য। আহতদের মধ্যে ২ জন উপ-পরিদর্শক (এসআই)...

জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য...