ডিবির অভিযানে ‘ভুল বোঝাবুঝি’, আহত ৩

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ৩ সদস্য। আহতদের মধ্যে ২ জন উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।

ঘটনার পর তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে, পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করা হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে সরকারি কলেজ ক্যাম্পাসে যায়। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

তবে, কী কারণে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত; সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না।

এদিকে, রাত সাড়ে ৯টার দিকে এই প্রতিবেদক হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে আহত ডিবি সদস্যদের চিকিৎসা নিতে দেখেন। পরে তারা হাসপাতাল ত্যাগ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শুনেছি পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তাদের নাম উল্লেখ নেই।

ঘটনার বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝি থেকে এমন ঘটনা ঘটেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম বলেন, পুরো ঘটনা জানি না। কর্মকর্তারা সেখানে গেছেন। বিস্তারিত জেনে পরে জানাব।

এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদাবাজি করার সময় সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রঘোনা থানার রাইখালী...

জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য...

তারেক ও এরদোয়ান বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পেল

তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সম্পর্ক জোরদারে এ বৈঠকের আলোচনায় গুরুত্ব পেয়েছে...

তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদার বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সহধর্মিণী ফার্স্ট লেডি মাদাম এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের...

শোবিজে ‘ফালতু’দের জয়জয়কার, ক্ষোভ প্রকাশ শবনম ফারিয়ার

ছোট পর্দা থেকে বড় পর্দা দুই মাধ্যমেই অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এ অভিনেত্রী এবার ক্ষোভ ঝেড়েছেন...