নির্বাচনের আগে ইসরাইলে গোপন সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে কী কথা হলো

পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক ইসরাইল সফর করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার (১৯ অক্টোবর) তেল আবিবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। 

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে হেগসেথ জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় মার্কিন সেনা সদস্যদের সঙ্গে দেখা করেছেন। এ কমান্ডের আওতায় মধ্যপ্রাচ্য, উত্তর-পূর্ব আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশ রয়েছে।

হেগসেথের ইসরাইল সফর নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। ওয়াশিংটনে অবস্থিত ইসরাইলি দূতাবাসও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ইসরাইলের সাধারণ নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন জানানোর কয়েক দিনের মধ্যেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী তেল আবিব সফরের খবর এল।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর এটিই ইসরাইলের প্রথম নির্বাচন। ওই হামলা দেশটিকে কাঁপিয়ে দিয়েছিল। এর জেরেই ইসরাইল গাজা, লেবানন ও ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে।

জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর ধর্মীয়-জাতীয়তাবাদী জোট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিরোধী দলগুলোর জন্যও সরকার গঠন করা কঠিন হয়ে পড়তে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে সমর্থন জানালেও দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এই নির্বাচনে কোনো পক্ষ নিচ্ছেন না। সোমবার এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

ডিজিটাল মিডিয়া আউটলেট ‘টু-ওয়ে’কে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমি আমেরিকান প্রার্থীদের সমর্থন করি; আমার মনোযোগ এখন মধ্যবর্তী নির্বাচনের দিকে।

তিনি আরও বলেন, ‘আমি নেতানিয়াহুর বিপক্ষে অবস্থান নিচ্ছি বিষয়টি এমন নয়, আবার তার পক্ষেও অবস্থান নিচ্ছি না। ইসরাইলের নির্বাচনী প্রক্রিয়ায় আমি জড়াতে চাই না।

ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে শপথ নিয়েছে ২৬তম পার্লামেন্ট (নেসেট)। তবে নির্বাচনের দুই সপ্তাহ পার হয়ে গেলেও সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার...

রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেফতার

রাঙামাটি কোতয়ালি থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, সন্ত্রাসী...

নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ক। বিশেষ করে,...

স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, আটক ৩

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ২ সহোদরসহ ৩ জনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কাশীপুর এলাকায় এ ঘটনা...

খেলনা পিস্তল দেখিয়ে লুট: গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনার বাঙ্গালহালিয়া এলাকায় খেলনা পিস্তলের মুখে গৃহবধূকে জিম্মি করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে ২ ছিনতাইকারী। পরে, স্থানীয়রা একত্রিত হয়ে তাদেরকে গণপিটুনি...