পরীমণির জন্মদিনে প্রকাশ পেল ‘ফারজানা’র ফার্স্ট লুক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্মদিনে প্রকাশ করা হয়েছে তার নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক পোস্টার। তারেক রহমান পরিচালিত এই সিনেমাটি নির্মিত হচ্ছে সার্ভাইভাল স্টোরি বা টিকে থাকার সংগ্রামের গল্পে। ভিন্নধর্মী গল্প ও পরীমণির নতুন লুক ঘিরে সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

‘ফারজানা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন ক্রাইম রিপোর্টারের স্ত্রীকে কেন্দ্র করে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান তার স্বামী। এরপর একমাত্র সন্তানকে নিয়ে শুরু হয় এক নারীর কঠিন জীবনসংগ্রাম।

স্বামীকে হারানোর পর সমাজের নানা নিষ্ঠুর বাস্তবতা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাকে। একদিকে সন্তানকে আগলে রাখা, অন্যদিকে নিজের জীবন ও সংসার টিকিয়ে রাখার লড়াই—এমন নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যাবে সিনেমার গল্প। প্রতিকূল পরিস্থিতিতে একজন নারী কীভাবে সাহস ও দৃঢ়তা নিয়ে বেঁচে থাকার পথ খুঁজে নেন, সেটিই উঠে আসবে ‘ফারজানা’য়।

নির্মাতা তারেক রহমান এর আগে বেশ কিছু প্রশংসিত নাটক পরিচালনা করেছেন। তবে ‘ফারজানা’ তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ফলে সিনেমাটি তার পরিচালনাজীবনেও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে।

সিনেমাটি নিয়ে পরীমণির গণমাধ্যমকে জানিয়েছেন, এই প্রজেক্টের পরিকল্পনা শুরু হয়েছিল অনেক আগেই। প্রায় ছয় মাস আগে সিনেমাটির জন্য তার লুক চূড়ান্ত করা হয়। তবে পরবর্তী সময়ে নানা জটিলতা ও শিডিউল সংকটের কারণে নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি।

বর্তমানে সিনেমাটির শুটিং শেষের পথে রয়েছে। সংশ্লিষ্টদের আশা, শুটিংয়ের কাজ সম্পন্ন হলে খুব শিগগিরই সিনেমাটি মুক্তির চূড়ান্ত প্রস্তুতিতে যাবে।

রংপুরে এক হাজারেরও বেশি ইয়াবাসহ গ্রেফতার তরুণী

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া...

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট: ইসি সচিব

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এবার কোনো নির্বাচনেই...

সিলেট-ছাতক ৩৪ কিলোমিটার রেললাইন সংস্কারে কচ্ছপগতি

রেলওয়ের পূর্বাঞ্চলের রাজস্ব আদায়ে শীর্ষ স্টেশন সুনামগঞ্জের ছাতক বাজার রেলওয়ে স্টেশন ছয় বছর ধরে বন্ধ। ১৯৫৪ সালে স্থাপিত সিলেট-ছাতক রেললাইনটি করোনার বন্ধের পর ২০২২...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ওএইচসিএইচআরের নতুন মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত মিশনপ্রধান সাবিনে ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে...

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার: শামা ওবায়েদ

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সেমিনারে তিনি...