মজুরি বোর্ড গঠন, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠিত হয়েছে-জানিয়ে তাদেরকে সড়ক ছেড়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


রোববার (১ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে এ আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, বিচারপতি শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে মালিক-শ্রমিক এবং নিরপেক্ষ সদস্যদের নিয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

মজুরি নির্ধারণে বোর্ডের নিরপেক্ষ সদস্য হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিক প্রতিনিধি বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, শ্রমিক প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন।

এছাড়া পোশাক খাতে মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএ’র পরিচালক এবিএম. সামছুদ্দিন এবং শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারকে ন্যূনতম মজুরি বোর্ডের সদস্য করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মজুরি বোর্ড দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে বলেও জানান আরিফুল হক চৌধুরী।

তিনি আরও বলেন, ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এরা কেউ শ্রমিক নন।

বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি টাকার প্রকল্প

বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের আওতায় নগরীর...

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: পুলিশ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে কী বলেছিলেন শ্রীদেবী?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যক্তিগত জীবন, সৌন্দর্যচর্চা কিংবা অভিনয়—বিভিন্ন বিষয়েই প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে আর কোনো রাখঢাক করলেন...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিশাল ইলিশ, ওজন পৌনে ৩ কেজি

একটি ইলিশের ওজন ২ কেজি ৭০০ গ্রাম। আর তার দাম উঠেছে ১২ হাজার ১১২ টাকা। পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে এমন একটি মাছ।  জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...