নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে কী বলেছিলেন শ্রীদেবী?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যক্তিগত জীবন, সৌন্দর্যচর্চা কিংবা অভিনয়—বিভিন্ন বিষয়েই প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে আর কোনো রাখঢাক করলেন না এই অভিনেত্রী।

শুধু অস্ত্রোপচারের অভিজ্ঞতাই নয়, অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর প্রতিক্রিয়া এবং সৌন্দর্য সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নিয়েও খোলামেলা কথা বলেছেন জাহ্নবী।

২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। তবে তার চলচ্চিত্রে পা রাখার কয়েক মাস আগেই পৃথিবী থেকে বিদায় নেন মা শ্রীদেবী।

মেয়ের অভিনয়ে আসার সিদ্ধান্তে শুরুতে খুব একটা আগ্রহী ছিলেন না এই কিংবদন্তি অভিনেত্রী। বরং তিনি চাইতেন না, মেয়ে তার মতো অভিনয়জগতে আসুক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মায়ের সঙ্গে অভিনয়ে আসার ইচ্ছা নিয়ে কথোপকথনের স্মৃতিচারণ করেন জাহ্নবী। তিনি জানান, একদিন নিজের অভিনয় করার ইচ্ছার কথা মাকে জানিয়েছিলেন।

মেয়ের এমন সিদ্ধান্তে প্রথমে বেশ অবাক হয়েছিলেন শ্রীদেবী। পরে অবশ্য সম্মতি দিয়েছিলেন। তবে সেই সঙ্গে মেয়েকে সতর্ক করে বলেছিলেন, ‘ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে!’

মায়ের সেই প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনেই নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি তুলে ধরেন জাহ্নবী। হাস্যরসের ছলে অভিনেত্রী বলেন, ‘আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে!’

জাহ্নবীর এই মন্তব্যে উঠে এসেছে তার পরিবারের সৌন্দর্যচর্চা ও ব্যক্তিগত পরিবর্তনের গল্পও। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তার মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন।

ফলে সৌন্দর্য নিয়ে পরিবারের অভিজ্ঞতা তার বেড়ে ওঠার সময় থেকেই জীবনের অংশ হয়ে আছে।


জাহ্নবীর মতে, মায়ের সেই সিদ্ধান্ত তাদের পরিবারের জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছিল। সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার ক্ষেত্রেও শ্রীদেবীর প্রভাব ছিল উল্লেখযোগ্য।


নিজের নাকের অস্ত্রোপচার নিয়ে জাহ্নবীর অকপট স্বীকারোক্তি এবং অভিনয়ে আসার পেছনে মায়ের ভূমিকার স্মৃতিচারণ নতুন করে আলোচনায় এনেছে মা-মেয়ের সম্পর্কের এক ভিন্ন অধ্যায়।

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: পুলিশ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিশাল ইলিশ, ওজন পৌনে ৩ কেজি

একটি ইলিশের ওজন ২ কেজি ৭০০ গ্রাম। আর তার দাম উঠেছে ১২ হাজার ১১২ টাকা। পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে এমন একটি মাছ। জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড়...

গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার...