নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড় বছর বয়সে, অন্যজনকে আড়াই বছর বয়সে নিয়ে যাওয়া হয়েছিল নেদারল্যান্ডসে। সেখানেই বেড়ে ওঠা, সেখানেই জীবন। কিন্তু শেকড়ের টান তাদের বারবার ফিরিয়ে এনেছে বাংলাদেশে। কিন্তু এখনো খুঁজে পাননি পরিবারের ঠিকানা। তবে তৈরি হয়েছে সম্ভাবনা। একই ধরনের এমন জীবনের গল্প সেলিনা গোমেজ ও রাজিব উদ্দিনের। 

সেলিনা গোমেজের জন্ম ১৯৮০ সালে চকরিয়ার মালুমঘাটে। তিনি পেশায় একজন গায়িকা এবং বৃদ্ধাশ্রমে কাজ করেন। তবে জন্মের পর তার নাম কী ছিল, তা এখনো জানা যায়নি। মাত্র দেড় বছর বয়সে এক নারী তাকে ঢাকায় নিয়ে যান। সেখান থেকে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যান। সেই পরিবারই নাম রাখে সেলিনা গোমেজ। সেখানেই বেড়ে ওঠা, পড়াশোনা ও কর্মজীবন।

কিন্তু নিজের জন্মপরিচয় ও মা-বাবার খোঁজ কখনো থেমে থাকেনি। পুরোনো পাসপোর্টের তথ্য থেকে সেলিনা জানতে পারেন, তার জন্ম বাংলাদেশে এবং জাতীয়তা বাংলাদেশি। তার কাছে রয়েছে শৈশবের একটি সাদাকালো ছবি এবং বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। জানা আছে, তার মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ। এই সামান্য তথ্য নিয়েই মা-বাবার সন্ধানে এবার বাংলাদেশে এসেছেন ৪৬ বছর বয়সী সেলিনা। 

এর আগে দুবার বাংলাদেশে এসেছেন তিনি। সর্বশেষ গত ২৮ অক্টোবর দেশে আসার পর চকরিয়ার মালুমঘাট ও খুটাখালীসহ বিভিন্ন এলাকায় ঘুরছেন। হাতে নিজের শৈশবের ছবি, সঙ্গে পরিবারের সন্ধান চেয়ে লিফলেট। মানুষের দ্বারে দ্বারে গিয়ে জানতে চাইছেন, কেউ তার মা-বাবাকে চেনেন কি না।

সেলিনার এই অনুসন্ধানে সহযোগিতা করছেন তার ভ্রমণসহকারী মোহাম্মদ ওমর। পরিবারের সন্ধানে তিনি বিভিন্ন এলাকায় যোগাযোগ করছেন। সেলিনার খোঁজে যারা এগিয়ে আসছেন, তাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়েও সহযোগিতা করছেন তিনি। ওমর জানান, কোনো তথ্যের সঙ্গে মিল পাওয়া গেলে পরবর্তী সময়ে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

বাংলা বলতে পারেন না সেলিনা। ইংরেজিতে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, তিনি তার মা-বাবাকে খুব মিস করেন। তাদের চেহারা মনে নেই, কিন্তু খুঁজে পেতে চান। নেদারল্যান্ডসে বেড়ে উঠলেও জন্মদাতা পরিবারের সঙ্গে আবারও মিলিত হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে সেলিনার। তিনি জানান, নেদারল্যান্ডসে নিজেকে একা অনুভব করেন।

সেলিনার এই খোঁজের গল্পের সঙ্গে জড়িয়ে আছে আরেকজনের জীবনও। তিনি নেদারল্যান্ডসের বাসিন্দা রাজিব উদ্দিন। একটি সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করেন।  ১৯৭৭ সালে জন্ম নেয়া রাজিবকে ১৯৮০ সালে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়। পরে পাসপোর্টের তথ্য থেকে জানতে পারেন, তার জন্ম বাংলাদেশে এবং তিনি বাংলাদেশি। এরপর থেকেই জন্মদাতা মা-বাবা ও পরিবারের সন্ধান শুরু করেন তিনি। সেই খোঁজে এবারসহ ৬ বার বাংলাদেশে এসেছেন রাজিব।

একই উদ্দেশ্যে পরিবারের সন্ধান করতে গিয়েই ২০১৭ সালে সেলিনার সঙ্গে পরিচয় হয় রাজিবের। দুজনের জীবনের গল্পে মিল খুঁজে পান তারা। এরপর থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে নিজেদের পরিবারের খোঁজ করছেন। এবারও সেলিনার সঙ্গে কক্সবাজারে এসেছেন রাজিব।

তবে সেলিনার এই অনুসন্ধান শুধু মা-বাবাকে খোঁজার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এর মধ্যে তৈরি হয়েছে চকরিয়ার এক পরিবারের হারিয়ে যাওয়া সদস্যকে ফিরে পাওয়ার সম্ভাবনাও।

চকরিয়ার আবু সৈয়দের ছোটবেলায় এক বোন হারিয়ে যান। ১৯৭২ সালে জন্ম নেয়া আবু সৈয়দের সেই বোনের নাম ছিল খাদিজা বেগম। তার আরেক বোন মারা গেছেন। হারিয়ে যাওয়া বোনের সঙ্গে এরপর আর কোনো যোগাযোগ হয়নি। দীর্ঘদিন ধরে বোনের কোনো সন্ধান পাননি তিনি।

সেলিনার জন্মস্থান চকরিয়ার মালুমঘাট। আবু সৈয়দের বাড়িও একই উপজেলায়। সেলিনার চেহারার সঙ্গে নিজের হারিয়ে যাওয়া বোনের কিছুটা মিল খুঁজে পান তিনি। জন্মস্থান ও চেহারার এই মিল থেকেই তার মনে হয়েছে, সেলিনা হতে পারেন সেই হারিয়ে যাওয়া বোন। সেই ধারণা থেকেই সেলিনার সঙ্গে যোগাযোগ করেন আবু সৈয়দ। পরে স্ত্রীকে নিয়ে চকরিয়া থেকে কক্সবাজারে আসেন তার সঙ্গে দেখা করতে।

অশ্রুসজল নয়নে আবু সৈয়দ বলেন, ‘সেলিনাকে আমার হারিয়ে যাওয়া বোন মনে হয়। আমার বোনের মতো লাগে। সেজন্য তার সাথে দেখা করতে এসেছি।’

আবু সৈয়দ তাকে নিজের হারিয়ে যাওয়া বোন বলে দাবি করায় অবাক হয়েছেন সেলিনাও। তবে সম্ভাবনাটিকে উড়িয়ে দিচ্ছেন না তিনি।

সেলিনা বলেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি। যদি তিনি আমার ভাই হন, তাহলে আমি খুব খুশি হব। সারাজীবন আমি আমার পরিবারের খোঁজ করেছি। তবে তাকে নিশ্চিতভাবে ভাই বলার আগে আরও কিছু তথ্য জানতে চাই।’

সম্পর্কের সত্যতা জানতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছেন সেলিনা। এ জন্য আবু সৈয়দের মুখের লালার নমুনা সংগ্রহ করেছেন তিনি। স্বাস্থ্যসেবা খাতে কাজ করার অভিজ্ঞতা থাকায় নমুনা সংগ্রহের বিষয়ে তার ধারণা রয়েছে বলে জানান সেলিনা। এবার একজন চিকিৎসকের মাধ্যমে নমুনাটি পরীক্ষার ব্যবস্থা করবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...

গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার...

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হওয়ার দৌড়ে কারা?

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এখনই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌঁড়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন...

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি...

দেড়শ ছাড়াল লিড, বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ

লাঞ্চের আগে বাংলাদেশ দুবার ব্রেকথ্রু পেলেও প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ শক্ত অবস্থানে পৌঁছে গেছে। দেড়শ ছাড়িয়েছে তাদের লিড, কাভেম হজ ও কেভিন উইকহ্যামের জুটিতে...