২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হওয়ার দৌড়ে কারা?

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এখনই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌঁড়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। অন্যদিকে ডেমোক্র্যাটদের তালিকায় রয়েছেন কমলা হ্যারিস, জশ শ্যাপিরো, গ্যাভিন নিউসমসহ একাধিক নেতার নাম।

মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে আলোচনা। রিপাবলিকান পার্টি থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তাকেই দেখছেন অনেকে। যদিও ইরান যুদ্ধের প্রভাব এবং নির্বাচনে দলের বিপর্যয় তার জন্য বড় বাধা হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা এবং দলীয় সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা রুবিওর জন্য ইতিবাচক হলেও প্রেসিডেন্ট পদে লড়তে হলে প্রশাসন ছাড়তে হতে পারে তাকে।

অন্যদিকে, মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডায় রিপাবলিকানদের অবস্থান ধরে রাখায় ডিস্যান্টিসের রাজনৈতিক সম্ভাবনা টিকে আছে। সমরমন্ত্রী পিট হেগসেথের নাম আলোচনায় থাকলেও ইরান যুদ্ধ নিয়ে বিতর্ক তার রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় নতুন করে চাঙ্গা করেছে দলটির প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের। এরমধ্যে সবচেয়ে আলোচনায় পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো। গভর্নর নির্বাচনে বড় ব্যবধানে জয় এবং গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের আসন বাড়াতে ভূমিকা তাকে মনোনয়ন দৌড়ে এগিয়ে দিতে পারে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

ডেমোক্র্যাট শিবিরে আরও কয়েকজন পরিচিত মুখের নাম ঘুরছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ২০২৪ সালে নির্বাচনের কয়েকমাস আগে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাড়ানোর পর ডেমোক্র্যাটদের প্রার্থী হন কমলা হ্যারিস। ওই নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর ২০২৮ তবে প্রেসিডেন্ট পদে লড়তে চাইলে দলের ভেতরে সমর্থন পুনর্গঠন করতে হবে তাকে।

এ ছাড়া প্রগতিশীল ভোটারদের মধ্যে জনপ্রিয় নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজও সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন আলোচনায়।

গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার...

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি...

দেড়শ ছাড়াল লিড, বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ

লাঞ্চের আগে বাংলাদেশ দুবার ব্রেকথ্রু পেলেও প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ শক্ত অবস্থানে পৌঁছে গেছে। দেড়শ ছাড়িয়েছে তাদের লিড, কাভেম হজ ও কেভিন উইকহ্যামের জুটিতে...

কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা

বাংলাদেশে আগামী পাঁচ থেকে সাত বছরের উন্নয়ন সহযোগিতার নতুন কৌশলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য...

ব্রাহ্মণবাড়িয়া: ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসের প্রেক্ষিতে ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছে স্থানীয়রা। একইসঙ্গে, সড়ক...