বিমানবন্দরে হট্টগোল: আখতারুজ্জামানের জামিন

বিমানবন্দরে হট্টগোলের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে, ২ অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার অভিযোগ অনুযায়ী, ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা হুমকি-ধমকিতে গড়ায়। পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়।

রংপুরে এক হাজারেরও বেশি ইয়াবাসহ গ্রেফতার তরুণী

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া...

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট: ইসি সচিব

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এবার কোনো নির্বাচনেই...

সিলেট-ছাতক ৩৪ কিলোমিটার রেললাইন সংস্কারে কচ্ছপগতি

রেলওয়ের পূর্বাঞ্চলের রাজস্ব আদায়ে শীর্ষ স্টেশন সুনামগঞ্জের ছাতক বাজার রেলওয়ে স্টেশন ছয় বছর ধরে বন্ধ। ১৯৫৪ সালে স্থাপিত সিলেট-ছাতক রেললাইনটি করোনার বন্ধের পর ২০২২...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ওএইচসিএইচআরের নতুন মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত মিশনপ্রধান সাবিনে ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে...

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার: শামা ওবায়েদ

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সেমিনারে তিনি...