দেশে আলাদা অ্যান্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশে অ্যান্ডোক্রাইনোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সুপরিকল্পিত অ্যাডভোকেসি শুরুর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নবম আন্তর্জাতিক অ্যান্ডোক্রাইন কনফারেন্স প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে বিভিন্ন রোগের ওপর বিশেষায়িত বহু প্রতিষ্ঠান গড়ে উঠলেও অ্যান্ডোক্রাইনোলজির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও কোনো জাতীয় ইনস্টিটিউট গড়ে ওঠেনি। 

এ বিষয়ে সুপরিকল্পিতভাবে অ্যাডভোকেসি শুরু করার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও গবেষণার স্বার্থে ইতিবাচক পদক্ষেপ নেবে।

ড. মুহিত বলেন, দেশে বারডেম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা মেডিকেল কলেজের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে অ্যান্ডোক্রাইনোলজি নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। সাধারণ মানুষ ব্যাপক হারে ডায়াবেটিস, থাইরয়েডসহ হরমোনজনিত নানা জটিলতায় ভুগছেন। তাই এই বিষয়ের গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা অতীতের বিভিন্ন কর্মকাণ্ডে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যে বিভক্তি এবং মানুষকে অসম্মান করার যে সংস্কৃতি তৈরি হতে দেখেছি, প্রধানমন্ত্রী তা ভেঙে দেশকে ঐক্যবদ্ধ করার নিরলস চেষ্টা করছেন। এই ইতিবাচক চর্চাই সমাজ ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নেবে।

ড. মুহিত আরও উল্লেখ করেন, হিউম্যান ফিজিওলজি ও প্যাথোলজির বড় ক্ষেত্র জুড়ে থাকা ডায়াবেটিস, থাইরয়েড ও স্থূলতার মতো বিষয়ে তরুণ চিকিৎসকদের গবেষণায় বিশেষ মনোযোগ দিতে হবে। আমাদের তরুণ গবেষকরা আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করে আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে দেশের উপাত্ত ও গবেষণা প্রকাশ করবেন বলে আশা করি।

অনুষ্ঠানে সোসাইটির সভাপতি ড. ফারিয়া আফসানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের চিফ পেট্রোন ফারুক পাঠান, ডা. নাসির উদ্দিন আহমেদ, রিসার্চ সেক্রেটারি ডা. নাজমা আক্তার প্রমুখ।

বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি টাকার প্রকল্প

বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের আওতায় নগরীর...

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: পুলিশ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে কী বলেছিলেন শ্রীদেবী?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যক্তিগত জীবন, সৌন্দর্যচর্চা কিংবা অভিনয়—বিভিন্ন বিষয়েই প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে আর কোনো রাখঢাক করলেন...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিশাল ইলিশ, ওজন পৌনে ৩ কেজি

একটি ইলিশের ওজন ২ কেজি ৭০০ গ্রাম। আর তার দাম উঠেছে ১২ হাজার ১১২ টাকা। পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে এমন একটি মাছ।  জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...