দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন সাদমান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন সাদমান ইসলাম। এই চোটের কারণে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করতেও নামেননি এই ওপেনার। দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট হাতে নামার সম্ভাবনা প্রায় নেই। এমনকি লম্বা সময়ের জন্যও ছিটকে যেতে পারেন মিরপুর টেস্টে সেঞ্চুরি হাঁকানো সাদমান।

ক্রিকবাজের খবর অনুযায়ী, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন সাদমান। নির্বাচক প্যানেলের এক সদস্য ক্রিকবাজকে এই খবর জানিয়েছেন। ক্রিকবাজকে তিনি বলেন, ‘সে (সাদমান) দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আমার জানামতে, তার গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। পাশাপাশি হাড়ে ফাটল থাকারও আশঙ্কা রয়েছে।’ 

জানা গেছে, সিলেটে চলমান দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একজন ব্যাটার কম নিয়েই খেলবে বাংলাদেশ।

এদিকে ক্রিকবাজ জানিয়েছে, দারুণ ফর্মে থাকা ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা পেতে যাচ্ছেন। বর্তমানে তিনি সিলেটে বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে রয়েছেন। জাতীয় দলের কোচদের সঙ্গে নেটে কঠোর অনুশীলনও করছেন তিনি।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টাইগাররা।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি ২৩ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সুপারস্পোর্ট পার্কে।

‘মডেল খাল’ নামে নতুন ধারণা নিয়ে কাজ করা হচ্ছে: ত্রাণমন্ত্রী

আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল খনন...

ফরিদপুরে শিশুকে বলাৎকার চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টার দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে এক ইমামকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা...

জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল (কনডেনসেট) চুরির ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও...

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, রাজপথে ১৬ লাখ মানুষ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শিক্ষা খাতের সংকট ঘিরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি আদায়ে রাজপথে নেমেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। বিক্ষোভে ১৬...

ক্ষমতা ছাড়ার আগে ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। আধুনিক মার্কিন ইতিহাসে...