ক্ষমতা ছাড়ার আগে ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। আধুনিক মার্কিন ইতিহাসে একসঙ্গে এতসংখ্যক মৃত্যুদণ্ড পরিবর্তনের নজিরবিহীন উদ্যোগ এটিই প্রথম। সিদ্ধান্তটি পুরোপুরি কার্যকর হলে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা বন্দির সংখ্যা কমবে প্রায় ৩০ শতাংশ।

কারাগারের চার দেয়ালে মৃত্যুর প্রহর গোনা শত শত বন্দির জীবনে যেন হঠাৎই জ্বলে উঠেছে বেঁচে থাকার আশার আলো। যে জীবনের শেষ পরিণতি লেখা ছিল মৃত্যুদণ্ডে, সেই জীবনেই এবার নতুন করে বাঁচার স্বপ্ন। আর সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।

স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডে রূপান্তরের ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। তবে এতে বন্দিদের মুক্তির কোনো সুযোগ তৈরি হচ্ছে না। বাকি জীবন কারাগারের চার দেয়ালেই কাটাতে হবে তাদের।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৫২৯ জন পুরুষ ও ১৯ জন নারী। তবে ৩৮২ বন্দির সাজা পরিবর্তনে প্রয়োজন ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের অনুমোদন।

আগামী ৪ জানুয়ারি শেষ হচ্ছে নিউসমের আট বছরের গভর্নর মেয়াদ। বিদায়ের আগে তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন নাগরিক অধিকার সংগঠন এসিএলইউ। অন্যদিকে ক্ষোভ জানিয়েছে হত্যাকাণ্ডে স্বজন হারানো পরিবারের একাংশ।

জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল (কনডেনসেট) চুরির ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও...

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, রাজপথে ১৬ লাখ মানুষ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শিক্ষা খাতের সংকট ঘিরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি আদায়ে রাজপথে নেমেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। বিক্ষোভে ১৬...

সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় ধারণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি আর হবে না এই দেশে, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।  শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল...

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ২ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাকে সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার (৬...

অতীত থেকে বিএনপিকে শিক্ষা নেয়ার আহ্বান নাহিদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি প্রতারণা করেছে। বিএনপি গায়ের জোরে সরকারে...