সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় ধারণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি আর হবে না এই দেশে, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। 

শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল জামিয়াতুল আজিজুল উলুম ইসলামিয়া বাবু নগর মাদ্রাসার বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন।  

সালাহউদ্দিন আহমেদ বলেন, আলেম ও ইসলাম বিদ্বেষ সরকার থেকে উদ্ধার হতে দেশের মানুষের ১৫ বছর লেগেছে। তাদের আর এই দেশে ঠাঁই নেই।

পোশাক খাতের আন্দোলনে ফ্যাসিবাদী শক্তির হাত আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তি ও ইসলামের নামে রাজনীতি করা দেশীয় দোসরদের হাত রয়েছে। 

তিনি বলেন, আন্দোলনের নামে কেউ কেউ দেশে ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করতে চায়। তবে গণহত্যায় জড়িতদের এদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

বিএনপি সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী। 

ফ‍্যাসিবাদ বিরোধী আন্দোলনে আলেমদের ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার সব সময় ইসলামের পক্ষে আছে। কিন্ত একটি দল ইসলামের নামে রাজনীতি করলেও তারা দলীয় মনোগ্রাম থেকে ইসলামের চিহ্ন মুছে দিয়েছে। 

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড়...

গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার...

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হওয়ার দৌড়ে কারা?

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এখনই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌঁড়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন...

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি...