সিলেট-ছাতক ৩৪ কিলোমিটার রেললাইন সংস্কারে কচ্ছপগতি

রেলওয়ের পূর্বাঞ্চলের রাজস্ব আদায়ে শীর্ষ স্টেশন সুনামগঞ্জের ছাতক বাজার রেলওয়ে স্টেশন ছয় বছর ধরে বন্ধ। ১৯৫৪ সালে স্থাপিত সিলেট-ছাতক রেললাইনটি করোনার বন্ধের পর ২০২২ সালের বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ২৪২ কোটি টাকা ব্যয়ে ৩৪ কিলোমিটার লাইন ও তিনটি স্টেশন নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেয়া হয়। কিন্তু সেই কাজও চলছে ঢিমেতালে। দ্রুত এই লাইন চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


টিলা ও জঙ্গলে পরিণত হয়েছে সিলেট-ছাতক রেলপথ। দেখে বোঝারই উপায় নেই এখানে একসময় রেলপথ ছিল। করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চে সিলেট-ছাতক রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সারা দেশে রেলচলাচল স্বাভাবিক হলেও ছাতক রুটে আর চলেনি ট্রেন।


এরপর ২০২২ সালে ভয়াবহ বন্যায় রেললাইনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ৩৪ কিলোমিটার রেললাইন সংস্কার প্রকল্প শুরুর হয় ১ এপ্রিল ২০২৩-এ। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের গাফিলতির কারণে সংস্কার কাজ শুরু ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ২৩ আগস্ট।


সিলেট-ছাতক রেললাইন সংষ্কার প্রকল্পের পরামর্শক প্রকৌশলী মো. আনহার মাহমুদ জানান, ২১ মার্চ ২০২৭ তারিখ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। আর সিলেট-ছাতকবাজার সেকশন (মিটারগেজ) পুনর্বাসন প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, বৃষ্টি ও ঠিকাদারের সমস্যার কারণে কাজে বিলম্ব হচ্ছে।


চলতি বছরের অক্টোবর পর্যন্ত এই লাইনের ২৩ ভাগ কাজ শেষ হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। অথচ নতুন বর্ধিত সময়ে কাজ শেষ হতে চার মাস বাকি। সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। 


ছাতক রেলওয়ে স্টেশন ভবন নির্মাণের সুপারভাইজার সুলতান আহমদ এবং খাজাঞ্চি রেলওয়ে স্টেশন ভবন নির্মাণের সুপারভাইজার মো. মারুফ জানান, কাজ শেষ হতে অন্ততঃ দেড় বছর সময় লেগে যাবে।


রেলওয়ের উত্তর-পূর্বাঞ্চলের সবশেষ স্টেশন সুনামগঞ্জের ছাতক। শিল্পাঞ্চল ছাতকের চুন, চুনাপাথর, পাথর, সিমেন্ট, কৃষিজ পণ্য পরিবহনের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ১৯৫৪ সালে স্থাপন করা হয়েছিল সিলেট-ছাতক রেললাইনটি। ১৯৬৪ সালে পাথর পরিবহনের জন্য স্থাপন করা ভোলাগঞ্জ থেকে ছাতক স্টেশন পর্যন্ত ১৯ কিলোমিটার রেলওয়ের রোপওয়ে। এ গুরুত্বপূর্ণ রেললাইনটি অকেজো।


সুনামগঞ্জের ছাতক বাজার ব্যবসায়ী ও রাজনীতিবিদ খলিলুর রহমান মানিক এই লাইন দ্রুত চালু করার দাবি জানিয়েছেন।


অন্যদিকে, সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মুহাম্মদ নূরুল ইসলাম বলেন, এই লাইন চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে।


সিলেট-ছাতকবাজার সেকশন পুনর্বাসনে ব্যয় হবে ২৪১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। এতে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি’র অর্থায়ন ১৮৪ কোটি ৮৩ লাখ ১৬ হাজার টাকা। সরকারের অর্থায়ন ৫৬ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকা।

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট: ইসি সচিব

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এবার কোনো নির্বাচনেই...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ওএইচসিএইচআরের নতুন মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত মিশনপ্রধান সাবিনে ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে...

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার: শামা ওবায়েদ

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সেমিনারে তিনি...

‘মডেল খাল’ নামে নতুন ধারণা নিয়ে কাজ করা হচ্ছে: ত্রাণমন্ত্রী

আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল খনন...

দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন সাদমান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন সাদমান ইসলাম। এই চোটের কারণে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করতেও নামেননি এই ওপেনার। দ্বিতীয় ইনিংসেও...