ট্রেনযাত্রীর ব্যাগ নিয়ে উধাও ছিনতাইকারীরা, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুরে ট্রেনযাত্রীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।


রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।


পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোরে চাঁদপুর বড় স্টেশন থেকে চট্টগ্রামগামী আন্তনগর মেঘনা ট্রেনে এক নারী যাত্রীর হাতব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী। এ ঘটনায় ভুক্তভোগী নারীর এক স্বজন চাঁদপুর জিআরপি থানায় মামলা করেন।


পরে ছায়া তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তদন্তের একপর্যায়ে প্রথমে দুজনকে আটক করা হয়। এরপর গত শনিবার রাতে কিশোরগঞ্জ থেকে আরও একজনকে আটক করে পুলিশ।


আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের পুরোনো লঞ্চ টার্মিনালের পন্টুনের ভেতর থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, একটি মুঠোফোন ও নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, আটক তিনজনই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। সংবাদ সম্মেলনে এক নারী যাত্রীর কাছে এত স্বর্ণালংকার থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রামে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে ওই নারী আরও কয়েকজনের সঙ্গে যাচ্ছিলেন। তার হাতব্যাগে অন্য নারীদের স্বর্ণালংকারও ছিল।


তবে বাদীর অভিযোগ অনুযায়ী, ছিনতাই হওয়া আরও কিছু স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মুঠোফোন এখনো উদ্ধার করা যায়নি।


পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদপুর জিআরপি থানায় একাধিক মামলা রয়েছে।


আটক ব্যক্তিরা হলেন কেলা জাহিদ (২১), গরু জাহিদ (২০) ও রাব্বি (২৪)। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবানে পাহাড়ি ঝিরির নিচে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে পৌর যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (০৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাই পাড়া...

স্কুল-কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দেয়া হয়েছে।রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক...

শৈশবের বন্ধু ওয়ার্নারকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই ‘সত্য’ ফাঁস করেছেন খাজা

২০১৮ সালে অস্ট্রেলিয়া দলের দক্ষিণ আফ্রিকা সফরে ঘটানো ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ নিয়ে বোমা ফাটিয়েছেন উসমান খাজা। যা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে এখন তুমুল বিতর্ক চলছে। এরই...

রংপুরে এক হাজারেরও বেশি ইয়াবাসহ গ্রেফতার তরুণী

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া...

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট: ইসি সচিব

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এবার কোনো নির্বাচনেই...