সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, প্রতিমন্ত্রীর নির্দেশে গ্রেফতার ৩

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বন বিভাগের কর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় বিষ সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। 


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের তাৎক্ষণিক নির্দেশনার পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার তিনজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।


গত ৩ নভেম্বর সুন্দরবনের ঢাংমারি এলাকায় নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিলেন কয়েকজন। এ সময় বন বিভাগের কর্মীরা তাদের ধাওয়া করলে ধারালো অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায় অভিযুক্তরা। একপর্যায়ে আত্মরক্ষায় সরে আসতে বাধ্য হন বন বিভাগের কর্মীরা।


পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিষয়টি জানতে পারেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অভিযুক্তদের গ্রেফতার এবং মামলা দায়েরের নির্দেশ দেন। পরে পূর্ব বন বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে দাকোপ থানায় মামলা করেন।


এরপর শনিবার (৭ নভেম্বর) মোংলা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে সোহেল শেখ ও লাইজু বেগমকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনে বিষ সরবরাহকারী মো. সেলিম মিয়াকেও গ্রেফতার করা হয়।


এ বিষয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শনিবার দিনভর অভিযান চালিয়ে মোংলা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিষ দিয়ে মাছ শিকারের কথা স্বীকার করেছে অভিযুক্তরা। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।’


এর আগে এ বিষয়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বিষ বিক্রি ও বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত সবাইকে সতর্ক করা হচ্ছে। সুন্দরবনে এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।


তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি...

দেড়শ ছাড়াল লিড, বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ

লাঞ্চের আগে বাংলাদেশ দুবার ব্রেকথ্রু পেলেও প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ শক্ত অবস্থানে পৌঁছে গেছে। দেড়শ ছাড়িয়েছে তাদের লিড, কাভেম হজ ও কেভিন উইকহ্যামের জুটিতে...

কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা

বাংলাদেশে আগামী পাঁচ থেকে সাত বছরের উন্নয়ন সহযোগিতার নতুন কৌশলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য...

ব্রাহ্মণবাড়িয়া: ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসের প্রেক্ষিতে ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছে স্থানীয়রা। একইসঙ্গে, সড়ক...

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে। রোববার...