ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসের প্রেক্ষিতে ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছে স্থানীয়রা। একইসঙ্গে, সড়ক ও রেলপথে চলাচল শুরু হয়েছে।
এর আগে, রোববার (৮ নভেম্বর) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙ্গে নতুন “বরিশল” ইউনিয়ন গঠন ও নতুন করে বরিশল উপজেলা গঠনের চেষ্টার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয়রা।
সে সময় রেললাইনের স্লিপার ফেলে এবং আগুন জ্বালিয়ে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধ চলাকালে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একইসঙ্গে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথেও সব ধরনের ট্রেন চলাচলও বন্ধ থাকে।

