স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অনেক সময় বলি যে আমাদের স্বাস্থ্যখাতে এটা আছে ওটা আছে৷ অথচ বাস্তবতা ভিন্ন৷ তাই চিকিৎসকদের সচেতনতা তৈরি করতে হবে। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো বলে জানান মন্ত্রী।
হাসপাতালের খাবারের মান নিয়ে তিনি বলেন, অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার মতো না হলেও ভালো, আমি নিজেও খাই। শিশুর হাম নিয়ে তিনি বলেন, দুই মাসের নিচে অনেক শিশুর হাম হচ্ছে, মারাও যাচ্ছে আবারও ভালোও হচ্ছে। এখন পর্যন্ত হামের টিকার কার্যকরিতা নিয়ে প্রশ্ন নেই, তারপরও আইসিডিডিআর,বিকে দায়িত্ব দেয়া হয়েছে গবেষণার জন্য৷ ফলাফল পেলে ব্যবস্থা নেয়া যাবে৷ পাশাপাশি ইউনিসেফ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করছি টিকার কার্যকারিতাসহ হামে মৃত্যু কেন বেশি হচ্ছে তা নিয়ে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১২শ শিশুর মৃত্যুর দায় আমার, আমারে ফাঁসি দেন।’

