ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (০৮ নভেম্বর) সেনাবাহিনী এবং এপিবিএনের সমন্বয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ যৌথ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী জানায়, গত ০৫ নভেম্বর সেনাবাহিনী এবং মানবপাচারকারী দলের মধ্যকার গুলিবিনিময়ের ঘটনায় জড়িত ডাকাত এবং মাদক ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার করার উদ্দেশ্যে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিতি টের পেয়ে চক্রটির সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে ২ টি ফাইভ স্টার পিস্তল, ৪ রাউন্ড অ্যামুনিশন এবং ৩ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে চিহ্নিত ডাকাত ও সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে: রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও মতপার্থক্যের কারণে এমন পরিস্থিতি...

জেদ্দায় শুরু ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ (Hajj Conference & Exhibition)। রোববার (৮ নভেম্বর)...

মোবাইল অপারেটরদের পাশে জিএসএমএ, কী বলছে বিটিআরসি?

প্রায় ২১ হাজার কোটি টাকার তরঙ্গ নবায়ন ফি নিয়ে তিন মোবাইল অপারেটর ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যে বিরোধ চলছে। অপারেটরদের পক্ষে নিয়ন্ত্রক...

চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তের মুখে এনভিডিয়া সিইও

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের নজরদারিতে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু...

বিকেলে বসছে চতুর্থ সংসদ অধিবেশন, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে বিকেল। আর এ অধিবেশনেই উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চতুর্থ অধিবেশন বসার...