চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তের মুখে এনভিডিয়া সিইও

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের নজরদারিতে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

প্রতিষ্ঠনটি জানিয়েছে, হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার নজরদারি বা প্রভাব বিস্তারের চেষ্টার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এরই মধ্যে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন হুয়াং। একই সঙ্গে স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণের দায় স্বীকার করে নিজের কর্মকাণ্ডের জন্য অনুতাপ প্রকাশ করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, সাম্প্রতিক সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে একটি স্বাধীন তদন্ত শুরু করেছে তাদের পরিচালনা পর্ষদ। স্বতন্ত্র পরিচালকদের একটি কমিটি বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্তটি তদারকি করবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। মার্কিন কর্তৃপক্ষ তদন্ত করে অ্যালিস হুয়াংকে চীনা গুপ্তচর সংস্থার সম্পদ হিসেবে চিহ্নিত করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ কেনে। প্রতিষ্ঠানটি চীনের কাছে উন্নত এআই চিপ পৌঁছে দিতে সহায়তা করেছে কি না, তা নিয়ে সন্দেহের ভিত্তিতে মার্কিন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম খতিয়ে দেখেছে। এসব চিপ চীনে রফতানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।

এনভিডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা প্রতিষ্ঠানের গোপন তথ্য বেহাত হয়েছে—এমন বিশ্বাস করার কোনো কারণ পরিচালনা পর্ষদের কাছে নেই। তবে সব ধরনের প্রাসঙ্গিক তথ্য পর্যালোচনা করবে তদন্ত কমিটি। হুয়াং ও তার নেতৃত্বাধীন দলের ওপর পরিচালনা পর্ষদের আস্থা রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন হুয়াং।

এদিকে কর্মীদের উদ্দেশে দেয়া এক বার্তায় হুয়াং স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণের কথা স্বীকার করে বলেন, নিজের কর্মকাণ্ডের ‘পুরো দায়’ তিনি নিচ্ছেন। একই সঙ্গে এনভিডিয়ার নেতৃত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, অভিযোগের বিষয়ে হুয়াংয়ের সঙ্গে তার কোনো কথা হয়নি। তবে হুয়াংকে ভালো মানুষ উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি সবকিছু ঠিক আছে। তিনি অসাধারণ কাজ করেছেন।’

মার্কিন গোয়েন্দাদের কাছ থেকে প্রায় এক বছর আগে এ বিষয়ে তথ্য পাওয়ার পর ট্রাম্প কোনো ব্যবস্থা নেননি বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়। তবে বিষয়টি নিয়ে তখন পদক্ষেপ নেয়া উচিত ছিল কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘না, আমার তা মনে হয় না। আমি মনে করি, তিনি একজন সম্মানিত মানুষ। নিশ্চয়ই তার পক্ষে ব্যাখ্যা দেয়ার মতো কিছু আছে। সেটি আগে শুনতে হবে।’

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মেগাস্পিড।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা এনভিডিয়ার শেয়ারের ওপর নতুন চাপ তৈরি করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রবৃদ্ধি কতটা টেকসই, তা নিয়ে উদ্বেগের কারণে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম এমনিতেই উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন অভিযোগের ফলে সহপ্রতিষ্ঠাতা হুয়াংয়ের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে।

মোবাইল অপারেটরদের পাশে জিএসএমএ, কী বলছে বিটিআরসি?

প্রায় ২১ হাজার কোটি টাকার তরঙ্গ নবায়ন ফি নিয়ে তিন মোবাইল অপারেটর ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যে বিরোধ চলছে। অপারেটরদের পক্ষে নিয়ন্ত্রক...

বিকেলে বসছে চতুর্থ সংসদ অধিবেশন, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে বিকেল। আর এ অধিবেশনেই উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ।সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চতুর্থ অধিবেশন বসার...

ইরান যুদ্ধ শেষ করতে শি-পুতিনের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প

চলমান ইরান যুদ্ধ শেষ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় রোববার...

তিন দিনের সফরে ঢাকায় ডাচেস অব এডিনবার্গ

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। তাকে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।জানা...

সুন্দরবনে নিরাপত্তাহীনতায় ২৫ লাখ মানুষের জীবন-জীবিকা

সুন্দরবনের ওপর জীবিকার জন্য নির্ভরশীল প্রায় ২৫ লাখ মানুষ। অথচ জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবিতে নিরাপত্তাহীনতায় বনজীবী ও মৎস্যজীবীরা। দস্যুদের তাণ্ডবে...