রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেফতার

রাঙামাটি কোতয়ালি থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ।


পুলিশ বলছে, সন্ত্রাসী কার্যক্রমের খবর পেয়ে, রাতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ১০ জন পুলিশের হাতে গ্রেফতার হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি মো. নুর উদ্দিন সোহাগ, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন, আরিয়ান রিয়াজ,  যিশু চৌধুরী, মো. রাকিব, নাজমুল সাকিব রাফি, মো. হানিফ এবং শ্রমীকলীগের শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম।

গ্রেফতার ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে, বিধি মোতাবেক আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে শপথ নিয়েছে ২৬তম পার্লামেন্ট (নেসেট)। তবে নির্বাচনের দুই সপ্তাহ পার হয়ে গেলেও সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার...

নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ক। বিশেষ করে,...

স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, আটক ৩

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ২ সহোদরসহ ৩ জনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কাশীপুর এলাকায় এ ঘটনা...

খেলনা পিস্তল দেখিয়ে লুট: গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনার বাঙ্গালহালিয়া এলাকায় খেলনা পিস্তলের মুখে গৃহবধূকে জিম্মি করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে ২ ছিনতাইকারী। পরে, স্থানীয়রা একত্রিত হয়ে তাদেরকে গণপিটুনি...

এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদাবাজি করার সময় সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রঘোনা থানার রাইখালী...