মধ্যপ্রাচ্যে সব সংঘাত ও অস্থিতিশীলতার পেছনে ইরান দায়ী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান চরম অস্থিতিশীলতা ও সংঘাতের জন্য সরাসরি ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার স্পষ্ট অভিযোগ, এই অঞ্চলের প্রায় প্রতিটি সংঘাতের নেপথ্যে কলকাঠি নাড়ছে ইরানি শাসকগোষ্ঠী।


মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, ‘মধ্যপ্রাচ্যে যেসব অস্থিতিশীলতা ও সহিংসতা ছড়াতে দেখা যাচ্ছে, তার সবগুলোর পেছনে একটি সাধারণ যোগসূত্র রয়েছে আর তা হলো ইরান।‘


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উদাহরণ টেনে বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাকের শিয়া সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস এবং সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এসব সংকটের প্রতিটির সঙ্গেই সরাসরি যুক্ত ইরানি সরকার।


রুবিও সতর্ক করে বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান সব অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে একটি সাধারণ পক্ষ সক্রিয় রয়েছে। সেটি আর কেউ নয় ইরানি শাসকগোষ্ঠী। তারাই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ভাঙার প্রধান মূল উৎস।‘


তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোও এখন বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করতে শুরু করেছে এবং ইরানের এই অস্থিতিশীল ভূমিকার বিষয়ে তারা সচেতন হচ্ছে।

জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য...

তারেক ও এরদোয়ান বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পেল

তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সম্পর্ক জোরদারে এ বৈঠকের আলোচনায় গুরুত্ব পেয়েছে...

তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদার বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সহধর্মিণী ফার্স্ট লেডি মাদাম এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের...

শোবিজে ‘ফালতু’দের জয়জয়কার, ক্ষোভ প্রকাশ শবনম ফারিয়ার

ছোট পর্দা থেকে বড় পর্দা দুই মাধ্যমেই অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এ অভিনেত্রী এবার ক্ষোভ ঝেড়েছেন...

বৃষ্টিতে ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বজুড়েই বাড়ছে দূষণের মাত্রা। এর প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশও। বেশ কিছুদিন ধরে ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেশিই ছিল। তবে...