৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, ৫ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। 


সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক শেষে এ কথা জানান তিনি।


সানাউল্লাহ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ২১ জানুযারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার হবে সব নির্বাচন।

‎স্থানীয় সরকার মন্ত্রণলায়ের সঙ্গে কোনো আলাপ ছাড়াই গত ১৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের প্রাথমিক তারিখ ঘোষণা করলে সরকারের তোপের মুখে পড়ে নির্বাচন কমিশন।  


‎সরকারের চাপ সামাল দিতে না পেরে দুই দিনের মাথায় আন্তঃমন্ত্রণালয় সভার বৈঠকে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। 


‎ঠিক এক মাস পর সোমবার আবারো ইউনিয়ন পরিষদের ভোটের সময়সূচী ঠিক করতে কমিশন সভার আয়োজন করে। সকাল সাড়ে দশটায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। চলে দুপুর একটা পর্যন্ত। 

পরে সংবাদ সম্মেলন করে সানাউল্লাহ আরও জানান, ভোটের ছয় সপ্তাহ আগে হবে নির্বাচনের তফসিল। জেলা ধরে ভোট শেষ করতে চায় ইসি। এতে সদর উপজেলাকে অগ্রাধিকার দেয়া হবে। 

বাংলাদেশ আর কোন সংঘাতময় নির্বাচনের জন্য প্রস্তুত নয় উল্লেখ করে কমিশনার বলেন, সংঘাতপূর্ণ হবে না ইউনিয়ন পরিষদের ভোট। সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান, পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫’-এর খসড়া অনুমোদন হয়। 

ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু

ইসরায়েলে শপথ নিয়েছে ২৬তম পার্লামেন্ট (নেসেট)। তবে নির্বাচনের দুই সপ্তাহ পার হয়ে গেলেও সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার...

রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেফতার

রাঙামাটি কোতয়ালি থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, সন্ত্রাসী...

নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ক। বিশেষ করে,...

স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, আটক ৩

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ২ সহোদরসহ ৩ জনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কাশীপুর এলাকায় এ ঘটনা...

খেলনা পিস্তল দেখিয়ে লুট: গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনার বাঙ্গালহালিয়া এলাকায় খেলনা পিস্তলের মুখে গৃহবধূকে জিম্মি করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে ২ ছিনতাইকারী। পরে, স্থানীয়রা একত্রিত হয়ে তাদেরকে গণপিটুনি...