খুলনায় বাড়িওয়ালার ছড়ির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

খুলনায় বাসাভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার ছড়ির (লাঠি) আঘাতে রকিবুল ইসলাম নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত  মজলিস খানকে (৭৬) আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান জানান, এ ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন শতরূপার মোড়ের বকুলবাগান এলাকায় মজলিস খানের বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। 

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঘরভাড়ার টাকা নিয়ে কথা বলতে বাড়িওয়ালার কাছে যান রকিবুল ইসলাম। এ সময় বাড়ির দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন মজলিস খান। ভাড়ার টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

একপর্যায়ে মজলিস খান তার ছড়ি দিয়ে রকিবুলের মাথায় আঘাত করেন। এতে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান তিনি। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায়িআজ সকালে তার মৃত্যু হয়।

এদিকে, রকিবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালান। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি...

দেড়শ ছাড়াল লিড, বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ

লাঞ্চের আগে বাংলাদেশ দুবার ব্রেকথ্রু পেলেও প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ শক্ত অবস্থানে পৌঁছে গেছে। দেড়শ ছাড়িয়েছে তাদের লিড, কাভেম হজ ও কেভিন উইকহ্যামের জুটিতে...

কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা

বাংলাদেশে আগামী পাঁচ থেকে সাত বছরের উন্নয়ন সহযোগিতার নতুন কৌশলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য...

ব্রাহ্মণবাড়িয়া: ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসের প্রেক্ষিতে ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছে স্থানীয়রা। একইসঙ্গে, সড়ক...

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে। রোববার...