শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে: রাশেদ খান

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা সম্মিলিতভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আশুলিয়া ও মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে শ্রমিক লীগের সন্ত্রাসীরা ঢুকে পড়ছে। শ্রমিকদের দাবির প্রতি সরকার আন্তরিক। ন্যায্যতার ভিত্তিতে তাদের দাবি পূরণ করা হবে। কিন্তু এ সুযোগকে ব্যবহার করে পতিত শক্তি গাড়িতে আগুন দিচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখে ’৭১- এর পতিত শক্তি আর ’২৪-এর পতিত শক্তি একত্রে দেশের অগ্রগতিকে ব্যাহত করতে চক্রান্ত চালাচ্ছে। 

মো. রাশেদ খান বলেন, আশুলিয়া ও মিরপুরে ঘটে যাওয়া অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। তারা বলেছেন, সব তছনছ করে দেয়া হবে। এরই অংশ এটা।

এ সময় পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়ার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। 

তিনি বলেন, পিরোজপুরের এ ঘটনা আমাদের জন্য কলঙ্কের। ’৭১- এর স্বাধীনতাবিরোধী শক্তি এখনো রাজনৈতিক কারণে টিকে আছে। তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি।

‘পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনের বাধা সৃষ্টি করেছে জামায়াত শিবির। এ নিয়ে তারা বিবৃতি দিয়েছে, তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু এখনো সেই তদন্তের বিষয়ে কিছু জানা যায়নি’, যোগ করেন মো. রাশেদ খান।

সাম্য ও মানবিক মর্যাদা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে: রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও মতপার্থক্যের কারণে এমন পরিস্থিতি...

জেদ্দায় শুরু ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ (Hajj Conference & Exhibition)। রোববার (৮ নভেম্বর)...

মোবাইল অপারেটরদের পাশে জিএসএমএ, কী বলছে বিটিআরসি?

প্রায় ২১ হাজার কোটি টাকার তরঙ্গ নবায়ন ফি নিয়ে তিন মোবাইল অপারেটর ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যে বিরোধ চলছে। অপারেটরদের পক্ষে নিয়ন্ত্রক...

চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তের মুখে এনভিডিয়া সিইও

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের নজরদারিতে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু...

বিকেলে বসছে চতুর্থ সংসদ অধিবেশন, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে বিকেল। আর এ অধিবেশনেই উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চতুর্থ অধিবেশন বসার...