সড়ক দুর্ঘটনায় ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

সড়কে প্রাণহানির চিত্র ভয়াবহ! ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় ৩০০ পরিবার।

রোববার (৮ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী এবং ১৫৯টি ঘটনায় বাবা-সন্তান নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশার ৫২৫টি দুর্ঘটনায় একই পরিবারের ১ হাজার ৭২৮ জন, মাইক্রোবাসের ১৮৬টি দুর্ঘটনায় ৭০৮ জন, প্রাইভেটকারের ১০৮টি দুর্ঘটনায় ৩৫২ জন, অ্যাম্বুলেন্সের ৪৫টি দুর্ঘটনায় ১৬২ জন এবং বাসের ৩২টি দুর্ঘটনায় ৮৫ জন প্রাণ হারিয়েছেন। পিকআপ ভ্যান উল্টে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।

পরিবারের সদস্যদের একসঙ্গে যাতায়াত, মহাসড়কে অটোরিকশা চলাচল, ফিটনেসবিহীন যানবাহন, চালকদের অদক্ষতা ও বিশ্রামহীনভাবে গাড়ি চালানোকে এসব দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। এ ছাড়া মানসম্মত হেলমেট ব্যবহার না করা, বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং ট্রাফিক আইন অমান্য করার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।

দুর্ঘটনা কমাতে মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা, মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণ, নিরাপদ সড়ক নকশা এবং যানবাহন চলাচলে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

আর্থিক প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগে দেড় শতাধিক মামলা, চিঠি পাঠালেও কী দেশে ফিরবে অর্থ?

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে সবচেয়ে বেশি লুটপাটের অভিযোগ উঠেছে ব্যাংক খাত নিয়ে। বেসিক ব্যাংক ও হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে এস আলম...

পরীমণিকে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই নোটিশের অনুলিপি পাঠানো...

শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক অভিযানে ৯০ পিস ই-সিগারেট/ভেপসহ প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য...

নামের মিলের কারণে ১০ মাস কারাবাস, নিরপরাধ আলমাসের মুক্তির নির্দেশ

অস্ত্র মামলায় নামের মিলের কারণে কারাগারে থাকা নিরাপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দশ মাস ধরে জেলে খাটছেন ভুক্তভোগী আলমাস।রোববার (৮...

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষার্থীদের বয়স, সক্ষমতা ও শিখন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৮ সালের নতুন কারিকুলামে একটি শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব...