রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অনেক সময় বলি যে আমাদের স্বাস্থ্যখাতে এটা আছে ওটা আছে৷ অথচ বাস্তবতা ভিন্ন৷ তাই চিকিৎসকদের সচেতনতা তৈরি করতে হবে। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো বলে জানান মন্ত্রী।


হাসপাতালের খাবারের মান নিয়ে তিনি বলেন, অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার মতো না হলেও ভালো, আমি নিজেও খাই। শিশুর হাম নিয়ে তিনি বলেন, দুই মাসের নিচে অনেক শিশুর হাম হচ্ছে, মারাও যাচ্ছে আবারও ভালোও হচ্ছে। এখন পর্যন্ত হামের টিকার কার্যকরিতা নিয়ে প্রশ্ন নেই, তারপরও আইসিডিডিআর,বিকে দায়িত্ব দেয়া হয়েছে গবেষণার জন্য৷ ফলাফল পেলে ব্যবস্থা নেয়া যাবে৷ পাশাপাশি ইউনিসেফ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করছি টিকার কার্যকারিতাসহ হামে মৃত্যু কেন বেশি হচ্ছে তা নিয়ে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১২শ শিশুর মৃত্যুর দায় আমার, আমারে ফাঁসি দেন।’

হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার ৭, মামলায় আসামি শতাধিক

ঝালকাঠির নলছিটিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে...

বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি টাকার প্রকল্প

বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের আওতায় নগরীর...

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: পুলিশ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে কী বলেছিলেন শ্রীদেবী?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যক্তিগত জীবন, সৌন্দর্যচর্চা কিংবা অভিনয়—বিভিন্ন বিষয়েই প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে আর কোনো রাখঢাক করলেন...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিশাল ইলিশ, ওজন পৌনে ৩ কেজি

একটি ইলিশের ওজন ২ কেজি ৭০০ গ্রাম। আর তার দাম উঠেছে ১২ হাজার ১১২ টাকা। পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে এমন একটি মাছ। জানা...