গুম হওয়া বাবার বয়স থামলেও বেড়েছে সন্তানের, মেলেনি এখনও খোঁজ

স্বাধীন দেশের স্বাধীন ভূ-খণ্ড অথচ এ জনপদের বহু পরিবারের আকাশে শুধুই গুমোট অন্ধকারের কালো মেঘ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদি শাসনের নির্মম বলি হয়ে যারা হারিয়ে গেছেন, তাদের কেউ কেউ ফিরে এলেও এখনও খোঁজ মেলেনি শত শত মানুষের। নিরুদ্দেশ এসব মানুষের স্বজনদের প্রতিটি দিন আজও কাটে শুধুই অপেক্ষায়। 

২০১৩ সালের রমজান মাস। ইফতারের ঠিক আগ মুহূর্তে বাসা থেকে ডেকে নেওয়া হয় পরিবারের ছোট ছেলে টিটুকে। তারপর ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে ১৩টি বছর কিন্তু টিটোর জন্য মায়ের অপেক্ষা এখনও ফুরায়নি। 

এর আগে বড় ভাইয়ের মৃত্যুর তিন দিনের মাথায় মেঝ ভাইয়ের নির্মম পরিণতিও দেখেছে এ পরিবারটি। যাকে চাঁদাবাজরা লোহার শিক মাথায় ঢুকিয়ে হত্যা করে। একেএকে তিন ছেলেকে হারিয়ে সেই মা আজ জীবিত এক লাশের প্রতীক যেন। টিটুকে নিজের সন্তানের মতো লালন-পালন করা বড় বোন আর তার স্বামী আজ মাকে বুকে আগলে রেখেছেন এ চরম আতঙ্কের মাঝেও।

আবার ৫ বছরের আরিয়ান। সে বাবার ছবি বুকে নিয়ে ১৮ বছরের পা রেখেছে। বাবা ফিরেবে প্রতিটি দিন কাটে এ আশায়। একই বছর পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট থেকে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় সূত্রাপুর থানা ছাত্রদল নেতা সোহেলকে। সেই তখন থেকে সোহেলের ৫ বছরের শিশু বাবার ছবি বুকে জড়িয়ে ঘুরেছে এ দ্বারে সে দ্বারে। ছোট্ট আরিয়ান বড় হয়ে গেলেও বাবার ছবির বয়স বাড়েনি এতটুকুও। আর সোহেলের স্ত্রীর একটাই প্রশ্ন, স্বাধীন দেশে জন্ম নেয়া একজন মানুষের শেষ ঠিকানা কেন থাকবে না?

খোঁজ না পাওয়া এসকল মানুষের বিষয়ে জানতে চাইলে সাবেক গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নুর খান লিটন সময় সং বাদকে জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদি শাসনামলে গুম হওয়া আড়াইশোরও বেশি মানুষের হদিস এখনও মেলেনি। আর কোনো মানবাধিকার সংস্থায় লিপিবদ্ধ হয়নি এমন নিখোঁজ মানুষের সংখ্যাও অসংখ্য। যাদের শেষ অবস্থা স্বজনদের জানানো রাষ্ট্রের দায়িত্ব।


নুর খান লিটন সময় সংবাদকে আরও বলেন, এ গুম হওয়া ব্যক্তিরা তারা কিন্তু দেশের জন্য, গণতন্ত্রের জন্য অপরাধীদের দ্বারা ঘটনার শিকার। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে যেভাবে গুমের বিস্তৃতি ঘটেছে ২৫০ এর উপরে। যাদের এখন পর্যন্ত আমরা হদিস পাইনি। বিচার তো এ কারণে দরকার, যেন ভবিষ্যতে কোনো সরকার কোনো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই ধরনের ঘটনা যাতে না ঘটাতে পারে।  

আইনের শাসন, মানবাধিকার এমন ভারি ভারি শব্দগুলো চাপা পড়ে আছে গুম হওয়া এসকল মানুষের স্বজনের দীর্ঘশ্বাসের আড়ালে। আইনি বাহিনীর বে-আইনি কাজের দায় কতকাল বয়ে বেড়াবে এ রাষ্ট্র এ প্রশ্ন এখন সকলের।

১৯৭ কোটি টাকার নিরাপত্তা বলয় তৈরি, তবুও অরক্ষিত কক্সবাজারের ক্যাম্পগুলো!

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা ও...

চেক ডিজঅনারের মামলার বিচারকাজ নিয়ে যে রায় দিলেন হাইকোর্ট

চেক ডিজঅনারের মামলায় ৫ লাখ টাকা পর্যন্ত বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত এবং ৫ লাখ টাকার উপরে গেলে তার বিচার করবে যুগ্ম জেলা জজ আদালত।বিচারপতি...

মালয়েশিয়া যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় বিপ্লব-সংহতি দিবস উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়ায় একটি জাঁকজমকপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের...

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি কখনোই ফিরবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের...

লবণাক্ততায় ১৮ জেলায় ৫৩ শতাংশ জমি অনাবাদি, বিশেষজ্ঞরা কী বলছেন?

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় জেলাগুলোতে বাড়ছে লবণাক্ততা। উপকূলীয় ১৯ জেলার ১৮টিতেই প্রায় ৫৩ শতাংশ জমি বছরজুড়ে অনাবাদি থাকছে। পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ, বাড়ছে বেকারত্ব,...