ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (০৮ নভেম্বর) সেনাবাহিনী এবং এপিবিএনের সমন্বয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ যৌথ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী জানায়, গত ০৫ নভেম্বর সেনাবাহিনী এবং মানবপাচারকারী দলের মধ্যকার গুলিবিনিময়ের ঘটনায় জড়িত ডাকাত এবং মাদক ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার করার উদ্দেশ্যে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিতি টের পেয়ে চক্রটির সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে ২ টি ফাইভ স্টার পিস্তল, ৪ রাউন্ড অ্যামুনিশন এবং ৩ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে চিহ্নিত ডাকাত ও সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।সোমবার (৯ নভেম্বর)...

তৈরি পোশাক খাতের বেতন বৃদ্ধি নিয়ে বৈঠকে মজুরি বোর্ড

তৈরি পোশাক খাতের বেতন বৃদ্ধি নিয়ে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে।সোমবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এ বৈঠক শুরু...

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।একই সঙ্গে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ...

পঞ্চগড়ে তাপমাত্রা আরও এক ডিগ্রি কমলো, অনুভূত হচ্ছে শীত

উত্তরের হিমালয় কন্যা ও শীতপ্রবণ জেলা হিসেবে পরিচিত পঞ্চগড় জেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা। গেল ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রার পারদ আরও কমেছে এক ডিগ্রি।...

১৯৭ কোটি টাকার নিরাপত্তা বলয় তৈরি, তবুও অরক্ষিত কক্সবাজারের ক্যাম্পগুলো!

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা ও...