তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

রুপনগরে থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় হাতেনাতে আটক ১

রাজধানীর রুপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল নামে একব্যক্তি হাতেনাতে আটক করেছে পুলিশ।সোমবার (০৯ নভেম্বর) সকালে রুপনগর থানা সূত্রে এ তথ্য...

ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।রোববার (০৮ নভেম্বর) সেনাবাহিনী এবং এপিবিএনের সমন্বয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ যৌথ অভিযান চালানো...

তৈরি পোশাক খাতের বেতন বৃদ্ধি নিয়ে বৈঠকে মজুরি বোর্ড

তৈরি পোশাক খাতের বেতন বৃদ্ধি নিয়ে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে।সোমবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এ বৈঠক শুরু...

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।একই সঙ্গে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ...

পঞ্চগড়ে তাপমাত্রা আরও এক ডিগ্রি কমলো, অনুভূত হচ্ছে শীত

উত্তরের হিমালয় কন্যা ও শীতপ্রবণ জেলা হিসেবে পরিচিত পঞ্চগড় জেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা। গেল ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রার পারদ আরও কমেছে এক ডিগ্রি।...