ইউনিয়ন কমিটি ও ইউপি প্রার্থী বাছাইয়ে এনসিপির একগুচ্ছ নির্দেশনা

ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন ও ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্ধারণে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৮ অক্টোবর) দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সারজিস আলম স্বাক্ষরিত ওই নির্দেশনা প্রকাশ করা হয়।


নির্দেশনা অনুযায়ী, জেলা কমিটির তত্ত্বাবধানে এবং উপজেলা কমিটির নেতৃত্বে ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।


৩১ থেকে ৫১ জনের কমিটি হলে সেই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে গণ্য করা হবে। ৩১ জনের নিচে হলে সেই কমিটিকে আংশিক কমিটি হিসেবে প্রকাশ করতে হবে।


ন্যূনতম ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করতে হবে। প্রকাশিত আংশিক কমিটি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে।


নির্দেশনায় ইউনিয়ন কমিটিতে প্রত্যেক ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্য নিতে হবে। প্রতি কমিটিতে নারী, ভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জাতিগোষ্ঠীর অংশগ্রহণ জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করার কথা বলা হয়েছে।


এনসিপির জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কোনো ধরনের কমিটিতে রানিং স্টুডেন্ট থাকতে পারবে না। তারা ছাত্রশক্তিতে কাজ করবে বলে নির্দেশনায় বলা হয়।


এছাড়া ৩০ বছর বয়সের নিচে কাউকে এনসিপির কমিটিতে না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। যাদের বয়স ৩০ বছর বয়সের নিচে কিন্তু রানিং স্টুডেন্ট নয় তারা যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তিসহ অন্য কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করবেন।


নির্দেশনায় আরও বলা হয়, আহ্বায়ক হওয়ার ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর, তবে ৪০+ হলে ভালো হয় এবং সদস্য সচিবের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ৩০ বছর। এক্ষেত্রে স্থানীয়ভাবে পরিচিত, মানুষের কাছে গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল ও সুশিক্ষিত ব্যক্তিদের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। 


৩০ নভেম্বরের মধ্যে প্রতি ইউনিয়ন থেকে এনসিপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণ করে জেলা কমিটির মাধ্যমে বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে তালিকা পাঠাতেও নির্দেশনা দেয়া হয়েছে। ১০ নভেম্বর প্রথম ধাপে, ২০ নভেম্বর দ্বিতীয় ধাপে এবং সর্বশেষ ৩০ নভেম্বর তৃতীয় ধাপে সর্বশেষ তালিকা পাঠানোর কথা বলা হয়েছে। 


পূর্ণাঙ্গ কমিটি কত সদস্যের? 

দলীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ করে দেয়া হয়েছে। এক্ষেত্রে নিম্নবর্ণিত সংখ্যা অনুযায়ী কমিটি গঠনের কথা বলা হয়েছে।

 
১. মহানগর/জেলা কমিটি ১০১ সদস্য বিশিষ্ট।

২. উপজেলা/পৌরসভা/থানা কমিটি ৭১ সদস্য বিশিষ্ট।

৩. ইউনিয়ন কমিটি ৫১ সদস্য বিশিষ্ট।

৪. ওয়ার্ড কমিটি ৩১ সদস্য বিশিষ্ট।

রংপুরে এক হাজারেরও বেশি ইয়াবাসহ গ্রেফতার তরুণী

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া...

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট: ইসি সচিব

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এবার কোনো নির্বাচনেই...

সিলেট-ছাতক ৩৪ কিলোমিটার রেললাইন সংস্কারে কচ্ছপগতি

রেলওয়ের পূর্বাঞ্চলের রাজস্ব আদায়ে শীর্ষ স্টেশন সুনামগঞ্জের ছাতক বাজার রেলওয়ে স্টেশন ছয় বছর ধরে বন্ধ। ১৯৫৪ সালে স্থাপিত সিলেট-ছাতক রেললাইনটি করোনার বন্ধের পর ২০২২...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ওএইচসিএইচআরের নতুন মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত মিশনপ্রধান সাবিনে ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে...

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার: শামা ওবায়েদ

রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সেমিনারে তিনি...