পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।


সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।


জামায়াত আমির বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।


তিনি বলেন, এরইমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। এ ক্ষেত্রে মালিক-শ্রমিকসহ সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।

পরীমণিকে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই নোটিশের অনুলিপি পাঠানো...

শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক অভিযানে ৯০ পিস ই-সিগারেট/ভেপসহ প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য...

নামের মিলের কারণে ১০ মাস কারাবাস, নিরপরাধ আলমাসের মুক্তির নির্দেশ

অস্ত্র মামলায় নামের মিলের কারণে কারাগারে থাকা নিরাপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দশ মাস ধরে জেলে খাটছেন ভুক্তভোগী আলমাস। রোববার (৮...

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষার্থীদের বয়স, সক্ষমতা ও শিখন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৮ সালের নতুন কারিকুলামে একটি শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব...

‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে মোবাইল ফোন চুরির অভিযোগ

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে জয়পুরহাটের কালাইয়ে জড় হয়েছিলেন হাজারো দর্শক। এই বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে দর্শকদের দুই শতাধিক মোবাইল ফোন চুরির...