ভক্তি-শ্রদ্ধায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, দেবীর আগমনের অপেক্ষায় ভক্তরা

শরতের আকাশে-বাতাসে এখন দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনী সুর। সেই সুর ছড়িয়ে পড়েছে মন্দিরে মন্দিরে। অন্যদিকে, শিল্পীর ভক্তিমাখা হাতের ছোঁয়ায় খড়-মাটিতে পূর্ণতা পাচ্ছে দেবী প্রতিমা। শেষ তুলির আঁচড়ে চোখ মেলবেন মা দুর্গা। আর সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ভক্তদের হৃদয়।


পৃথিবীর শূন্যতারও নিজস্ব ভাষা আছে। সেই শূন্যতার গভীরেই লুকিয়ে থাকে পূর্ণতার আভাস, সেখান থেকেই জন্ম নেয় প্রাণের স্পন্দন। অজ্ঞতা, অন্ধকার পেরিয়ে শুরু হয় সৃষ্টির যাত্রা। সেই সৃষ্টিকে রোধ করার সাধ্যই বা কার?


জরাজীর্ণ এই ধরায় মহিষাসুরমর্দিনীর আগমনী সুরও বেজে ওঠে এভাবেই। প্রতিমার চোখে পড়ে শেষ তুলির টান, তারপরই যেন জেগে ওঠেন ত্রিনয়নী পার্বতী। এ যেন অন্ধকারের বুক চিরে মঙ্গলময় আলোর ঝলকানি।


শরতের প্রকৃতির প্রতিটি অনুষঙ্গই জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। দুর্গতিনাশিনী দেবীর আগমনী সুর এখন চারপাশে। প্রতিমার চোখে শেষ তুলির আঁচড় পড়লেই পূর্ণ হবে অপেক্ষা।


তবে বাংলার মাটি ও মানুষের সঙ্গে দেবীর সম্পর্ক কি কেবল ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ? হয়তো তা নয়। শিল্পীর হাতের ছোঁয়ায় প্রতিমা পায় প্রাণ, আর প্রজন্ম থেকে প্রজন্মে ধর্মাচার ও ভক্তির মধ্য দিয়ে বেঁচে থাকে আরাধনা।


ভক্তদের কাছে প্রতিমার চোখে প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তটি গভীর আবেগের। এক ভক্ত বলেন, ‘মায়ের চোখ দেখলে মনের মধ্যে আবেগ-অনুভূতি বেড়ে যায়। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, মা, তোমার কাজটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়।’


সময়ের স্রোতে বদলায় মানুষের জীবন, বদলে যায় উৎসবের আয়োজনও। তবু মহামায়ার কাছে মানবসন্তানের চাওয়া বদলায় না। ঢাকের শব্দ, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে শরতের আকাশ। প্রিয়জনদের সঙ্গে মিলনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব হয়ে উঠবে বাঙালির চিরচেনা আনন্দের ঠিকানা। ভক্তদের আশা, দেবীর আগমনে মুছে যাবে সব অন্ধকার, দূর হবে অশুভ শক্তি। মানুষের মনে জাগবে ভালোবাসা, সাহস আর শুভবোধ।

জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল (কনডেনসেট) চুরির ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও...

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, রাজপথে ১৬ লাখ মানুষ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শিক্ষা খাতের সংকট ঘিরে ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি আদায়ে রাজপথে নেমেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। বিক্ষোভে ১৬...

ক্ষমতা ছাড়ার আগে ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। আধুনিক মার্কিন ইতিহাসে...

সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় ধারণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি আর হবে না এই দেশে, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।  শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি আল...

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে ২ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাকে সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার (৬...